জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: পথ দুর্ঘটনায় মৃত যুবকের দেহ উদ্ধার করতে গিয়ে ফের আক্রান্ত পুলিশকর্মী। স্থানীয়দের রোষের শিকার স্বরুপনগর থানার ওসি সহ ৪ জন। তারা বসিরহাট জেলা হাসপাতালে ভরতি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে স্বরূপনগর থানার দত্তপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি গাড়ি দত্তপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে একটি সাইকেল আসছিল। ওই সাইকেল আরোহীকে গাড়িটি ধাক্কা মারে৷ সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।
[আরও পড়ুন: করোনাতঙ্কে পাড়ায় প্রবেশ নিষেধ, পরিযায়ী সাত শ্রমিক ‘ঘর’ বাঁধলেন শ্মশানেই ]
দুর্ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছয়। তৈরি হয় ব্যাপক উত্তেজনা। এলাকাবাসীর অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে এই রাস্তায়। তবে পুলিশ গতি নিয়ন্ত্রণে কোনও উদ্যোগ নেয় না। তাই এমন দুর্ঘটনা। এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সে সময় পুলিশ মৃতদেহটি রাস্তা থেকে তুলতে যায়। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। তাতেই জখম হন স্বরূপ নগর থানার ওসি এবং তিন পুলিশ কর্মী।
পরিস্থিতি বেগতিক বুঝে অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ পাশাপাশি সরকারি কাজে বাধা ও পুলিশকে পাথর মারার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
[আরও পড়ুন: ত্রাণ শিবিরে নেই সামাজিক দূরত্ব, আমফানের পর করোনার প্রভাব বাড়ার আশঙ্কা]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের গ্যালারি ভরাতে ভরসা তিন প্রধান! হাজার হাজার টিকিট দিচ্ছে ফেডারেশন
-
‘উপরওয়ালার বিচার, তৃণমূল মৃত-নির্মূল’, মমতার প্রতীক হাতছাড়ায় কটাক্ষ শমীকের
-
আমেরিকায় শিখ ট্রাক চালককে ১৭ বার ছুরিকাঘাত, ট্রাম্পের ‘মিস্টার সিং’ বিজ্ঞাপনের পরেই হামলা!
-
‘সরকার সব ফ্রি-তে দিতে পারে না’, UPI বিতর্কে সাফ কথা অশোক লাহিড়ীর, বললেন, ‘অভ্যাস হয়ে যাবে’
-
পুরুষ কোচের সঙ্গে একই ঘরে প্রণতি! এশিয়ান গেমসে তুমুল অব্যবস্থার শিকার বঙ্গকন্যা