Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Varuni mela

বারুণী মেলা উপলক্ষে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা, জেনে নিন সময়সূচি

প্রতিবারের মতো এবারও বহু ভক্ত ভিড় জমাবেন বলেই মনে করা হচ্ছে। পুণ্যার্থীদের সুবিধার্থে মেলা উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৮:৪৬

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৮:৪৬

options
link
বারুণী মেলা উপলক্ষে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা, জেনে নিন সময়সূচি zoom
শিয়ালদহে বাড়ছে একাধিক ট্রেন।
Advertisement

আগামী ১৬ মার্চ বারুণী স্নান। আর তা কেন্দ্র করে মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলার আয়োজন। প্রতিবারের মতো এবারও বহু ভক্ত ভিড় জমাবেন বলেই মনে করা হচ্ছে। পুণ্যার্থীদের সুবিধার্থে মেলা উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।

আগামী ১৫ মার্চ, ০৫০৩০ কাঠগোদাম-ঠাকুরনগর স্পেশাল ট্রেন কাঠগোদাম থেকে ছাড়বে। রাত ৮টা ৪০ মিনিটে ঠাকুরনগর পৌঁছবে। পরদিন ০৫০২৯ ঠাকুরনগর-কাঠগোদাম স্পেশাল ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে ঠাকুরনগর থেকে ছাড়বে। ১৮ মার্চ সাড়ে ১১টা নাগাদ কাঠগোদাম স্টেশনে পৌঁছয়। যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, মালদহ টাউন স্টেশনে থামবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

০৫৬০৪ লামডিং-বনগাঁ লোকাল ১৫ মার্চ সকাল ৭টা ১০ মিনিটে লামডিং স্টেশন থেকে ছাড়বে। সকাল ১১টায় ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে ট্রেনটি। ১৯ মার্চ বিকেল ৪টেয় লামডিংয়ে পৌঁছবে ট্রেনটি। যাত্রাপথে ট্রেনটি ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে।

০৫৪৬৪ আলিপুরদুয়ার-বনগাঁ স্পেশাল ট্রেনটি ১৫ মার্চ রাতে আলিপুরদুয়ার থেকে ছাড়বে। পরদিন বেলা ১২টায় বনগাঁ পৌঁছবে। ০৫৪৬৩ বনগাঁ-আলিপুরদুয়ার রাত ১০টা ৫০ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলিপুরদুয়ার পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় ও মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে।

০৮৫৬৩ জগদলপুর-ঠাকুরনগর স্পেশাল ১৫ মার্চ সকাল ৮টায় জগদলপুর থেকে ছাড়বে। ১০টা ৪৫ মিনিটে ঠাকুরনগর পৌঁছবে। পরদিন ০৮৫৬৪ ঠাকুরনগর-জগদলপুর স্পেশাল ঠাকুরনগর স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছাড়বে। রাত ১০টা ৪৫ মিনিটে জগদলপুর পৌঁছবে।

০৮৩৭৩ কেসিংগ-ঠাকুরনগর স্পেশাল ট্রেন ১৬ মার্চ বিকেল ৪টে ১০ মিনিটে কেসিংগ থেকে ছাড়বে। পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঠাকুরনগরে পৌঁছবে ট্রেনটি। ০৮৩৭৪ ঠাকুরনগর-কেসিংগ ট্রেনটি ঠাকুরনগর থেকে রাত সাড়ে ৮টায় ছাড়বে। ১৮ মার্চ দুপুর ২টো ৪৫ মিনিটে ট্রেনটি কেসিংগ পৌঁছবে।

এছাড়া ১৬-২০ মার্চ পর্যন্ত ২৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চলবে। ১৬ মার্চ গেদে-ঠাকুরনগর স্পেশাল ভায়া রানাঘাট-বনগাঁ, লালগোলা-ঠাকুরনগর স্পেশাল ভায়া রানাঘাট-বনগাঁ, ক্যানিং-ঠাকুরনগর স্পেশাল ভায়া বালিগঞ্জ-দমদম, নামখানা-ঠাকুরনগর স্পেশাল ভায়া বালিগঞ্জ-দমদম ট্রেন চলবে।

১৭ এবং ১৮ মার্চ ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে গেদে-ঠাকুরনগর স্পেশাল ভায়া রানাঘাট-বনগাঁ, লালগোলা-ঠাকুরনগর স্পেশাল ভায়া রানাঘাট-বনগাঁ, ক্যানিং-ঠাকুরনগর স্পেশাল ভায়া বালিগঞ্জ-দমদম, নামখানা-ঠাকুরনগর স্পেশাল ভায়া বালিগঞ্জ-দমদম ট্রেন পৌঁছবে।

১৯ ও ২০ মার্চ, লালগোলা-ঠাকুরনগর স্পেশাল, নামখানা-ঠাকুরনগর স্পেশাল ট্রেন ঠাকুরনগরে পৌঁছবে। ঠাকুরনগর থেকে ছাড়বে ঠাকুরনগর-লালগোলা স্পেশাল এবং ঠাকুরনগর-নামখানা স্পেশাল।

সম্প্রতি এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে যথেষ্ট চাপানউতোর তৈরি হয়। সেই ক্ষতে প্রলেপ দিতেই কি একাধিক স্পেশাল ট্রেন ঘোষণা, স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। যদিও গেরুয়া শিবিরের দাবি, এই প্রথমবার নয়। প্রতিবারই বারুণী মেলার ভক্তদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন ঘোষণা করে রেল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.