তারক চক্রবর্তী, শিলিগুড়ি: এসটিএফের জালে আরও এক কেএলও (KLO) জঙ্গি। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত জঙ্গি মৃণাল বর্মনকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
এর আগে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির (Siliguri) খালপাড়া এলাকায় অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় অবিনাশ রায়কে। সূত্রের খবর, জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত অবিনাশ। সেই কারণেই শিলিগুড়িতে গিয়েছিল ওই যুবক। সেখানেই এসটিএফের হাতে ধরা পড়ে অবিনাশ। ধৃত যুবক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের বিষয়টি স্বীকার করে নেয় বলেই দাবি তদন্তকারীদের।
[আরও পড়ুন: সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগ নিত্যযাত্রীদের]

তবে কতদিন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ওই যুবক, যাদের থেকে টাকা তুলছিল তাদের সঙ্গে সংগঠনের কী যোগ, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, এই ঘটনার স্বাভাবিকভাবেই শিলিগুড়িবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
[আরও পড়ুন: নিয়ম বদলাচ্ছে আইপিএলের, কঠিন গ্রুপে KKR, ঘোষিত ফাইনালের দিনক্ষণও]
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা