দিব্যেন্দু মজুমদার, হুগলি: সিঙ্গুরের দেশপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বেহাল ভবনের সংস্কারের দাবিতে বিক্ষোভ। বৃহস্পতিবার বৈদ্যবাটি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুল পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে অভিভাবকরা অভিযোগ জানিয়ে আসছিলেন বিদ্যালয় ভবনটি অত্যন্ত বিপজ্জনক। যেকোনও সময় প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে।
তাই তাদের দাবি অবিলম্বে পড়ুয়াদের জীবনের সুরক্ষার কারণে বিদ্যালয় ভবনের সংস্কার করা হোক। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনও ফল মেলেনি বলেই দাবি। তাই অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষকদের ঘরের মধ্যে আটকে তালা দিয়ে পড়ুয়াদের সঙ্গে রাস্তা অবরোধ শামিল হন।
[আরও পড়ুন: ভালবাসাকেই স্বীকৃতি, সব বাধা পেরিয়ে আদালতেই চার হাত এক হল দম্পতির]
বৃহস্পতিবার সকাল থেকেই পড়ুয়াদের এই রাস্তা অবরোধের জেরে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে ব্যাপক যানজট তৈরি হয়। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় ভবনটি বিপজ্জনক হয়ে পড়ায় পঠনপাঠন কার্যত বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে প্রচণ্ড গরমে গাছের তলায় ক্লাস হচ্ছে। অনেক সময় গরমে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। ফলে অনেক সময় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। পাশাপাশি এই বিদ্যালয় ভবনটি এতটাই ভঙ্গুর যে প্রায়শই ভবনের চাঙড় ভেঙে পড়ছে।
অভিযোগ, কয়েকদিন আগেই বিদ্যালয়ের এক শিক্ষিকা চাঙড় ভেঙে জখম হয়েছিলেন। তারপরও প্রশাসনের হুঁশ ফেরেনি। তাই বাধ্য হয়ে তারা প্রশাসনকে বার্তা দিতে রাস্তা অবরোধে শামিল হন। এদিকে, পড়ুয়াদের অবরোধে জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪ ঘন্টা অবরোধ চলার সিঙ্গুরের যুগ্ম বিডিও ইন্দ্রজিৎ মণ্ডল দ্রুত বিদ্যালয় ভবনের সংস্কারের আশ্বাস দেন। অবরোধ উঠে যায়।
[আরও পড়ুন: বিমান-সূর্যদের বিদায়! সিপিএমের পরবর্তী রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম]
সর্বশেষ খবর
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩