সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: লকডাউনের (Lockdown) মাঝে লাগামছাড়া স্কুলের ফি (School Fee) নিয়ে বারবার ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকরা। সেই ক্ষোভের আঁচ এবার কলেজেও। ফি কমানোর দাবিতে মঙ্গলবার দুর্গাপুর ওমেনস কলেজে (Durgapur Women’s College) বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বেশ কয়েকজন অধ্যাপক ও কর্মীদের ভিতরে আটকে বন্ধ করে দেওয়া হয় গেট। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

বিক্ষোভরত ছাত্রীদের কথায়, তিন মাস অন্তর ২৩০০ টাকা ফি দিতে হয় প্রত্যেককে। যার মধ্যে টিউশন ফি-সহ একাধিক খাত বাবদ টাকা ধরা থাকে। কিন্তু মার্চ থেকে বন্ধ কলেজে। তাই এত ফি নেওয়া অন্যায়। সেই কারণেই মঙ্গলবার সকালে ফি কমানোর দাবিতে দুর্গাপুর ওমেনস কলেজের বাইরে বিক্ষোভ দেখান ছাত্রীরা।

দীর্ঘক্ষণ বিক্ষোভের পর অধ্যাপক ও শিক্ষাকর্মীদের ভিতরে আটকে বাইরের গেটে তালা দিয়ে দেন তাঁরা। ৩০ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি।
[আরও পড়ুন : ‘সংবিধান বিরোধী কাজ করছেন মুখ্যমন্ত্রী’, মমতাকে তোপ কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়ালের ]
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই স্কুলের ফি নিয়ে উত্তাল গোটা রাজ্য। লকডাউনের মাঝে অহেতুক বেশি ফি নেওয়ার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তের অভিভাবকরা পথে নেমেছেন। মঙ্গলবার দুর্গাপুরেরই একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার একটি স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরাও এদিন বিক্ষোভে শামিল হন। ফি কমানোর দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ করেন রাস্তা।

[আরও পড়ুন: কাটোয়া হাসপাতালে অবাধ যৌনতা! ভিডিও ভাইরাল হতেই আত্মহত্যার চেষ্টা ডেপুটি সুপারের]
সর্বশেষ খবর
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর
-
স্বার্থ সংঘাত বিতর্ক যাচ্ছে আদালতে, ‘ভুল’ ধরিয়ে পালটা দিলেন সৌরাশিসও, বিজ্ঞপ্তি দিয়ে চাপে সিএবি!
-
মিরিকে অবরুদ্ধ রংভং নদী থেকে জল বার করার কাজ শুরু, সিকিমে স্বাভাবিকের পথে তিস্তা