স্টাফ রিপোর্টার: নির্বাচনী ফলাফলে বামফ্রন্ট এবার তৃতীয় স্থানে চলে গিয়েছে৷ বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও হেরে গিয়েছেন৷ কংগ্রেস দ্বিতীয়স্থান পাওয়ায় বিরোধীদলের মর্যাদা পেতে চলেছে৷ তবু পরিষদীয় রাজনীতির প্রয়োজনে এবার নেতা নির্বাচন করল সিপিএম৷ পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে বুধবার সকালে সিপিএমের পরিষদীয় নেতা নির্বাচিত হলেন সুজন চক্রবর্তী৷ পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ ছাত্র ও যুব রাজনীতি করে উঠে আসা সুজন এবার যাদবপুর কেন্দ্র থেকে জিতেছেন৷ এর আগে একবার বারুইপুর বিধানসভা থেকে উপনির্বাচনে জিতেছিলেন৷ পরে হেরে যান৷ মাঝে একবার যাদবপুর লোকসভা থেকে জিতে সংসদে গিয়েছিলেন৷ সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ সুজনকে পার্টি পরিষদীয় নেতা হিসাবে বেছে নিল৷ সিপিএমের এই সিদ্ধান্ত বামফ্রন্টের অন্য শরিকদের জানিয়ে দেওয়া হবে৷ সিপিএমের সিদ্ধান্ত যে অন্য শরিকরা মেনে নেবেন তা বলাই বাহুল্য৷ নেতা নির্বাচিত হওয়ার পর সুজন জানান, “পার্টির নীতি ও আদর্শের পাশাপাশি সাধারণ মানুষের বক্তব্য বিধানসভায় তুলে ধরাই মূল লক্ষ্য৷”
সর্বশেষ খবর
-
‘এনাফ ইজ এনাফ’, বললেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে বারবার এফআইআরে বিরক্ত হাই কোর্ট
-
কনটেন্ট ক্রিয়েশনই পেশা করার প্ল্যান? রইল ভ্লগিংয়ের জন্য আদর্শ ৫ ক্যামেরার হদিশ
-
নদিয়ায় গরুর দুধেও মাইক্রোপ্লাস্টিক! ‘ভুল না শুধরালে’ বড় বিপদ, কী বলছেন বিশেষজ্ঞরা?
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
-
৭ অক্টোবরের চেয়েও বড় হামলার ছক! ইজরায়েলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ইরান, প্রকাশ্যে রিপোর্ট