রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বেলডাঙা যাওয়ার পথে পুলিশি বাধার মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কৃষ্ণনগরে তাঁকে আটকায় পুলিশ। সেখানেই পুলিশ ও বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বচসায় জড়ান। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ। প্রবল উত্তেজনা এলাকায়।
দুই গোষ্ঠীর সংঘর্ষে শনিবার রাতে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। পরবর্তীতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এই ঘটনায় হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়। এই পরিস্থিতিতে বুধবার বেলডাঙা যাচ্ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কৃষ্ণনগরে তাঁর কনভয় আটকায় পুলিশ। এর পরই পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ময়দানে নামে ব়্যাফও। আটকে দেওয়া হয় জাতীয় সড়ক। এদিকে নিজের অবস্থান থেকে একবিন্দুও সরতে রাজি হননি সুকান্ত। রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি।
সুকান্তবাবু বলেন, “পুলিশ বলছে, গেলে অশান্তি হবে তাই আটকানো হচ্ছে। তাহলে পুলিশ এসকর্ট করে নিয়ে যাক। পুলিশ সঙ্গে থাকুক। তাতেও রাজি হচ্ছে না প্রশাসন। বেলেডাঙায় মন্দির ভাঙার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাহলে হাতে বন্দুক কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য?” যদিও দীর্ঘ অশান্তির পরও সুকান্ত বেলডাঙা যাওয়ার অনুমতি পাননি। বিজেপি সাংসদ ও কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়।
সর্বশেষ খবর
-
বিপদের আগে ঘামে ভৈরব মূর্তি! পাহাড়ের কোলে এই মন্দিরের গোপন রহস্য জানেন?
-
মধ্যপ্রাচ্যে রণদুন্দুভি বাজতেই রক্তস্নাত দালাল স্ট্রিট, ১৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, উধাও ৮ লক্ষ কোটি
-
‘যে ঝড়ের মাঝেও হাসে…’, আর্জেন্টিনার জয়ে মেসির থেকে জীবনের কোন পাঠ পেলেন অপরাজিতা?
-
‘যুদ্ধবিরতি শেষ’, হরমুজে লাগাতার হামলায় ‘রক্তচক্ষু’ ট্রাম্পের, এবার ইরানে স্থল অভিযান আমেরিকার?
-
বারুইপুর কাণ্ডে ধৃত আনন্দ সর্দার সিপিএমের পোলিং এজেন্ট! বিতর্কে কী জানাল আলিমুদ্দিন?