সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় আছেন শেখ শাহজাহান? ইডি কর্তারা হন্যে হয়ে তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছেন। অথচ তারই মাঝে বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার সকালে নন্দীগ্রামের ভাঙাবেড়িয়ায় শহিদ স্মরণের পর শাহজাহানের হদিশ দিলেন বিজেপি নেতা।
ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সীমান্ত পার করে বাংলাদেশে চলে গিয়েছেন শেখ শাহজাহান। তবে বিরোধী দলনেতা সে জল্পনায় জল ঢালেন। তাঁর দাবি, “সন্দেশখালিতেই রয়েছেন শাহজাহান। প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন। লুকআউট নোটিস জারি থাকায় ঢুকতে পারেননি বাংলাদেশে। কেন্দ্রীয় এজেন্সিকে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে।”
[আরও পড়ুন: মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে বিতর্কে মালদ্বীপ! ভারতীয়দের ‘উপহাস’ মুইজ্জুর দলের নেতার]
গত শুক্রবার সকালে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ির কাছে গিয়েই জখম হন তিন ইডি আধিকারিক। তার পর থেকে আর দেখা পাওয়া যায়নি তৃণমূল নেতার। তবে অন্তরাল থেকে ইডি, সিবিআইকে ভয় না পাওয়ার হুঙ্কার দিয়েছেন। যাঁর খোঁজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিতে পারছে না, কীভাবে সে কোথায় লুকিয়ে শুভেন্দু জানলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিরোধী দলনেতার দাবি, শেখ শাহজাহান সম্পর্কিত তথ্য তৃণমূল নেতা-কর্মীর কাছ থেকেই পেয়েছেন তিনি।
[আরও পড়ুন: ‘ছেলে ততদিনই নিজের থাকে যতদিন বউমা না আসে’, বলছেন দেশের ‘হবু প্রধান বিচারপতি’]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ