মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই নন্দীগ্রামের উপনির্বাচনে জয়ের মার্জিন বেঁধে দিলেন তিনি। আজ ফলতায় পুনর্নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে ১ লাখের ৯ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। সেই প্রসঙ্গ তুলে সভায় শুভেন্দু জনতার উদ্দেশে প্রশ্ন করেন, “ফলতার মতো ব্যবধান নন্দীগ্রামেও করে দেবেন তো?” শুভেন্দু জানান, জুন মাসের ১০ তারিখের মধ্যে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে তিনি আসবেন।
আজ ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ১ লাখ ৪৯ হাজার ৬৬৬ টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫। অর্থাৎ ১ লাখ ৯ হাজার ২১টি ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু। এই ফলাফলের প্রসঙ্গ তুলে নন্দীগ্রামের সভা থেকে উপনির্বাচনে জয়ের মার্জিন বেঁধে দিলেন শুভেন্দু। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দু’টি আসনেই জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। সাংবিধানিক নিয়ম মেনে একটি আসন ছাড়তে হয়েছে তাঁকে। তিনি নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর আসনটি রেখেছেন। সেই কারণে নন্দীগ্রামে উপনির্বাচন হবে। সেই নির্বাচনেই এদিন জয়ের মার্জিন বেঁধে দেন শুভেন্দু। তিনি জানান, ছাব্বিশের নির্বাচনে জেলার ১৬টি আসনে মোট ৫৬ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। আগামী নির্বাচনে জেলা থেকে ৬৫ শতাংশ ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন শুভেন্দু।
আরও পড়ুন:
উল্লেখ্য, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে নন্দীগ্রামের বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সৌমেন্দুকে সাহায্য করবে পাঁচ বিধায়ক। তাঁরা হলেন অরূপ কুমার দাস, শান্তনু প্রামাণিক, চন্দ্রশেখর মণ্ডল, নির্মল খাঁড়া এবং তপন মাইতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার