সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে সিবিআই, অন্যদিকে অপর সাংসদ তাপস পালকে মঙ্গলবার ভুবনেশ্বর আদালতে তোলার কথা ছিল৷ কিন্তু খুব আশ্চর্যভাবে নিজের চাল পরিবর্তন করল সিবিআই৷ সুদীপের গ্রেপ্তারির পরই তাপসকে আদালতে তোলা হয়। মঙ্গলবার বিকেল নাগাদ তাপস পালকে আদালতে পেশ করা হয়৷ সিবিআই আরও তিনদিনের হেফাজত চায়৷ আদালত তা মঞ্জুর করে৷ সিবিআইয়ের তরফ থেকে দুই সাংসদকে একসঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলেও মনে করছে বিশেষজ্ঞমহল৷
অন্যদিকে মঙ্গলবার রাতেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে সাংসদ তাপস পালকে৷ এদিন সিজিও কমপ্লেক্সে রোজভ্যালি সংক্রান্ত বিষয়ে সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর সম্পর্ক এবং আর্থিক লেনদেন সম্পর্কেও সাংসদকে প্রশ্ন করা হয় এদিন৷ সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দেননি সুদীপ৷ উল্টে বহু ক্ষেত্রে তিনি সিবিআইয়ের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলেও জানা গিয়েছে৷
পাশাপাশি, ভুবনেশ্বরেও সাংসদ তাপস পালও তদন্তে বিশেষ সাহায্য করছেন না বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ একদিকে যখন গতকাল পর্যন্ত তিনি বলেছিলেন আদালতে গিয়ে বহু রহস্যের পর্দা ফাঁস করবেন অন্যদিকে মঙ্গলবার তিনি প্রায় কোনও কথাই বলেননি৷ জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত৷ আগে যখন তিনি রোজভ্যালি কাণ্ডে বিজেপি নেতৃত্বদের গ্রেপ্তারির কথা বলছিলেন, এদিন তিনি সেই বিষয়েও কোনও মন্তব্য করতে চাননি৷
তাপসের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর রাখছে সিবিআই৷
সর্বশেষ খবর
-
একফালি আঁচলে ঢাকা স্তন, ‘জিনাতের সাহসী ছবি দেখতে বোরখাই ভরসা’, স্বীকারোক্তি চাঙ্কি পাণ্ডের
-
লালু-ভুলুরা চেটেপুটে খাচ্ছে কুলফি! সারমেয়দের জন্য সুগার ফ্রি ডেজার্ট বানিয়ে ভাইরাল বিক্রেতা
-
নেপালের দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম, সহযোগিতার হাত বাড়াল ঠিকাদার সংগঠন
-
দ্রুত পাতলা হচ্ছে ভ্রু! হীনমন্যতা এড়াতে আজই কাজে লাগান এই ৫ ঘরোয়া সমাধান
-
আপে যোগ গ্যাংস্টার গুরপ্রীতের! ‘খুন করে রাজনীতিতে’, কেজরির দলকে তোপ সিধু মুসেওয়ালার বাবার