তিনটি লাইনেই ধেয়ে আসছিল ট্রেন! আর তা নজরে আসেনি। পিকনিক থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় বেঘোরে মৃত্যু শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর(৩২)। উত্তরপাড়ায় (Uttarpara) রেল লাইন পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, সরবজিৎ কৌর শ্রীরামপুরের একটি আবাসনের বাসিন্দা। সেই এলাকারই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করতেন। বুধবার ওই স্কুলেরই অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে চন্দননগরের একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন বছর ৩২ এর সরবজিৎ কৌর। কিন্তু সারাদিনের আনন্দ যে এক লহমায় বদলে যাবে তা কল্পনাও করতে পারেননি কেউ!
আরও পড়ুন:
এক শিক্ষিকা শাশ্বতী শেঠ বলেন, ”পিকনিক করে ফিরছিলাম। সরবজিৎ এর উত্তরপাড়ায় (Uttarpara) পড়ানো থাকে। তাই স্টেশনে নেমে রেললাইন পার হতে যাচ্ছিল। তখনই ট্রেন ধাক্কা মেরে দেয়।” ঘটনায় এক প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি লাইনেই একসঙ্গে তিনটি ট্রেন ছিল। দুই নম্বর লাইনে থ্রু ট্রেন ঘোষণা হয়েছিল। এরপরেও লাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ওই প্রত্যক্ষদর্শীর কথায়, ট্রেনের থাকায় একেবারেই ছিটকে পড়েন সরবজিৎ কৌর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

খবর পেয়েই ছুটে আসে রেল পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অন্যদিকে ঘটনার পর রেলগেটে আরপিএফ মোতায়েন করা হয়। লাইনের উপর দিয়ে চলাচলে কড়া নজরদারি শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’
-
‘সুপ্রিম’ ফরমানে শঙ্কিত ৯০ হাজার শিক্ষক! এসএসসি-পর্ষদের কাছে ‘টেট প্রশ্ন’ স্কুল শিক্ষাদপ্তরের
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?