নন্দন দত্ত, সিউড়ি: নেশার টাকা জোগাড় করতে অপহরণের গল্প ফেঁদে পুলিশ হেফাজতে এক শিক্ষক-সহ তিন যুবক। বীরভূমের সিউড়িতে অপহরণের কাহিনি শুনিয়ে গত দু’দিন ধরে টাকা আদায়ের চেষ্টা করেও লাভ হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে এখন কারাবাসে শিক্ষক ও তাঁর দুই বন্ধু।
রাজনগরের প্রাথমিক স্কুলের শিক্ষক সিউড়ি গরুইঝোড়া গ্রামের বাসিন্দা আমির খান। স্থানীয় সূত্রে খবর, গত ২৭ জুন মায়ের কাছে টাকা চেয়ে বিফল হন আমির। সেদিনই বাড়ি থেকে বের হন। পুলিশের দাবি, ২৮ জুন সকাল থেকে আমিরের ফোন থেকে তাঁর বাবার কাছে অপহরণের দাবি করে ফোন আসে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সরকারি আইনজীবী চন্দ্রনাথ গোস্বামী জানান, আমিরের মা সিউড়ি থানায় তাঁর ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করেন। সিউড়ি থানার পুলিশ মোবাইলের টাওয়ার ধরে তসরকাটা জঙ্গলে তাদের হদিশ পায়।
[আরও পড়ুন: হেঁটে নদী পেরনোর সময়ে দুর্ঘটনা, শিলাবতীর চোরা স্রোতে তলিয়ে মৃত্যু ২ বৃদ্ধার]
এদিকে, অপহরণকারীরাও সেই জঙ্গলেই মুক্তিপণ নিয়ে আমিরের বাবাকে আসার কথা বলে। পেশায় অটোমোবাইল ব্যবসায়ী আমিরের বাবা সাদা পোশাকের পুলিশের সঙ্গে টাকার ব্যাগ নিয়ে জঙ্গলে যান। সেখানেই আমির খান ও তার দুই বন্ধু সুমন রায় ও পল্টু সাহা মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে।
[আরও পড়ুন: করোনা আবহে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, বাংলার শতাধিক স্টেশনে বসছে সিসি ক্যামেরা]
পুলিশ জানিয়েছে, নেশার কবলে পরে বেশ কিছু জায়গায় আমির ঋণগ্রস্ত হয়ে পড়েছে। সেই টাকা শোধের জন্য তিন বন্ধুকে নিয়ে অপহরণের গল্প ফেঁদেছিল সে। যদিও এদিন আদালতে যাওয়ার পথে আমির খান দাবি তুলতে থাকেন, তাঁকে অপহরণ করা হয়েছিল। আবার তাঁকেই কেন পুলিশ গ্রেপ্তার করল, সেই প্রশ্নও তোলে। সোমবার ধৃত তিনজনকে আদালতে তোলা হলে তাদের তিনদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।যদিওছেলের এই শাস্তিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি পরিবার।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত