চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: খড়গ্রাম থেকে মোটরবাইকে চেপে বাজার করে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজন যুবকের। সোমবার ঘটনাটি ঘটে হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের উপর খড়গ্রাম থানার কাপাসডাঙ্গা সংলগ্ন রাইস মিলের কাছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই ঘাতক ডাম্পারটিকে নিয়ে সুযোগ বুঝে পালিয়ে যায় চালক। যদিও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন। প্রথমে আহতদের উদ্ধারে স্থানীয় মানুষজন হাত লাগান। পুলিশ এসে দ্রুত তিনজনকে উদ্ধার করে খড়গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ওই তিনজনকে। সেখানেই তাঁদের মৃত্যু হয়।
মৃতরা হলেন আসলাম শেখ (১৬), আকাশ শেখ( ২৬) এবং ঈদ মোহাম্মদ (১২)। সকলের বাড়ি খড়গ্রাম থানার জটারপুর গ্রামে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, এদিন তিনজন যুবক খড়গ্রামের নগর গেছিলেন বাজার করার জন্য। ফেরার সময় মর্মান্তিক এই ঘটনা ঘটে। ইতিমধ্যে দেহগুলি ময়নাতদন্ত করার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পুলিশমর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় খড়গ্রামের জটারপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে ঘটনার জেরে বাদশাহী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার উপরেই দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি।
সর্বশেষ খবর
-
ফের বিয়ের পরিকল্পনা গোবিন্দার, বিচ্ছেদ মামলা প্রত্যাহারের কারণ বাতলে বিস্ফোরক সুনীতা
-
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়! শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
-
তিন বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?