ছাব্বিশের ভোটে আগে ‘স্পিকার’ রথীন্দ্র ঘোষকে হেনস্তা! সেই অভিযোগে কোচবিহার পুরসভার দু’নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তরকে গ্রেপ্তার করল পুলিশ। প্রতিহিংসার রাজনাীতি বলছে তৃণমূল।
এই বিষয়ে আরও খবর
প্রথম দফার নির্বাচনের আগে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। নির্বাচনের আগের দিন রাতে প্রার্থী হিসাবে দু’নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যান রথীন্দ্র বোস। সেই সময় তৃণমূল অভিযোগ তুলেছিল, বিজেপি প্রার্থী টাকা বিলি করতে গিয়েছিল। তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তরের নেতৃত্বে সেই বর্তমান বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায়। কিন্তু বিজেপির দাবি ছিল, অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন বর্তমান বিধায়ক তথা বিধানসভার স্পিকার। টাকা দেওয়া বা প্রচারের কোনও বিষয় ছিল না বলেই জানানো হয়।
সেই সময় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে তৃণমূল নেতার নামে বিধায়ককে হেনস্তার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি কিছু জানেন না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাউন্সিলরের মা মিনা তর বলেন, “নির্বাচনের আগের দিন রাতে রথীন্দ্র বোস টাকা বিলি করতে এসেছিলেন দু’নম্বর ওয়ার্ডে। ছেলে-সহ আরও তৃণমূলকর্মীরা সেই ঘটনার প্রতিবাদ জানান। কোনও অপরাধ করেনি। আজকে ছেলেকে গ্রেপ্তার করেছে। কিন্তু কী কারণে গ্রেপ্তার এখনও বলেনি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নাম ভুল থাকায় টিসি দিতে দেরি, স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা অশিক্ষক কর্মীকে মার পড়ুয়াদের!
-
‘নাতির নাম তৈমুর, বন্দে মাতরম নিয়ে বলা আপনার শোভা পায় না’, শর্মিলাকে চরম তোপ শমীকের
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে



