Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
TMC

গ্রেপ্তার রাজপুর-সোনারপুর পুরসভার আর এক কাউন্সিলর, ধৃতকে লক্ষ্য করে ডিম, উঠল ‘চোর’ স্লোগানও

এছাড়াও ওই দিনই বিভাসের সহযোগী পাপাইকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৭:২৮

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৭:২৮

options
link
গ্রেপ্তার রাজপুর-সোনারপুর পুরসভার আর এক কাউন্সিলর, ধৃতকে লক্ষ্য করে ডিম, উঠল ‘চোর’ স্লোগানও zoom
ধৃত কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ছবি: বিশ্বজিৎ নস্কর।

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় ওরফে মনুকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার তাঁকে গড়িয়া এলাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ওই দিনই বিভাসের সহযোগী পাপাইকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, পাপাইকে দিয়েই বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করাতেন বিভাস। এই ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ।

বিভাসকে গ্রেপ্তারের পর বুধবার সন্ধ্যায় তাঁকে নিয়েই নথিপত্রের সন্ধানে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। কাউন্সিলরকে নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ি ও অফিসে। সেই সময় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। ওঠে ‘চোর চোর’ স্লোগান। সূত্রের খবর, তৃণমূল সরকারের আমলে বেশ কয়েকটি জায়গায় জোর করে টাকা তোলার অভিযোগ ছিল বিভাসবাবুর বিরুদ্ধে। পালাবদলের পর থানায় অভিযোগ হতেই পুলিশ তাঁকেকে গ্রেপ্তার করে। অভিযোগ, মূলত গড়িয়া এলাকায় জলা জমি ভরাট, অবৈধ নির্মাণ, প্রমোটারদের টাকার জন্য হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিভাসের বিরুদ্ধে। বুধবার তাঁকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকার বদলের পর এই নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার তিন জন কাউন্সিলর গ্রেপ্তার হলেন। তবে তোলাবাজির অভিযোগে এটাই ছিল প্রথম গ্রেপ্তারি। অন্যদিকে, এই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.