বাবুল হক, মালদহ: চোর ভেবে শিক্ষককে বেধড়ক মারধর। গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মালদহের (Maldah) শিক্ষা জগতের পরিচিত মুখ সুদীপ টুডু। তাঁকে মারধরের অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা ঘটেছে বলে সাফাই দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিযুক্ত।
রবিবার ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লি এলাকায়। অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। এমনকী, তাঁর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগও দায়ের হয়েছে। যদিও তৃণমূলের দাবি অভিযুক্ত দলের কেউ নয়।
[আরও পড়ুন: গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি, ফরাক্কা ব্যারেজ থেকে উদ্ধার তরুণের দেহ]

অভিযোগ, সেই সময় পরিতোষ চৌধুরির উপস্থিতিতে তাঁর দলবল ওই শিক্ষকে বেধড়ক মারধর শুরু করে। ঘটনার খবর পেয়ে সুদীপের আত্মীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। তাঁর মাথায় ও শরীরের একাধিক আঘাত লেগেছে। আহত শিক্ষককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করেন আত্মীয়রা। আপাতত তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা পরিতোষ চৌধুরির নামে ইংরজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে আহত শিক্ষক। যদিও তৃণমূল নেতা পরিতোষ চৌধুরির দাবি, “মারধরের ঘটনা কাম্য নয়। যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত, অনুতপ্ত।”
[আরও পড়ুন: ভোটপ্রচারে বেরিয়ে বাধার মুখে দিনহাটার বিজেপি প্রার্থী, আক্রান্ত বিধায়ক মিহির গোস্বামীও]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের