সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পর্বে শাসক-বিরোধী দ্বন্দ্বে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলের বহু প্রার্থী ও কর্মী। আতঙ্কে ঘর ছেড়েছিলেন অনেকেই। এবার তাঁদের ঘরে ফেরালেন শাসকদলের নেতা-কর্মীরা।
বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রামসভায় বিরোধীরা ধরাশায়ী হয়েছে। ভোট বাক্সে তেমন সাড়া ফেলতে পারেনি বিজেপি-সিপিএম কেউই। বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলাফল বেরোনোর পর থেকেই বিরোধী দলের পরাজিত প্রার্থী ও কর্মীরা অনেকেই আতঙ্কে গ্রামছাড়া। অনেকক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের দিকে। তৃণমূল কর্মীরাই নাকি ভাঙচুর করেছে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি। একই অভিযোগে ঘরছাড়া ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাটি পূর্বপাড়ার ১৫০ নম্বর বুথের পরাজিত বিজেপি প্রার্থী মাধবী মণ্ডল, তাঁর স্বামী-ছেলে নিয়ে গ্রামছাড়া হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, শাসকদলের নেতা, কর্মী ও সমর্থকরা বাড়ি ভাঙচুর করেছে, ভয় দেখাচ্ছে ও জমিতে ধানের বীজ ফেলতে দিচ্ছে না। সেই অভিযোগ পেয়ে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং দল প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে প্রতিনিধিরা ওই বাড়িতে যায়। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ ছিলেন শাসকদলের নেতারা।
[আরও পড়ুন: একে একে নিবিছে দেউটি! মদ্যপ বাবার মারে তৃতীয় সন্তানেরও মৃত্যু, হাসপাতালে লড়ছে আরেক মেয়ে]
তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের সভাপতি অর্চনা মৃধা ও তৃণমূলের হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী শহিদুল্লা গাজি সহ তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এদিন আক্রান্ত বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে যান। বেশ কয়েকটা বাড়ি পরিদর্শন করেন তাঁরা। আশ্বাস দেন পাশে থাকার। বলেন, বাড়িতে ফিরে যেতে। পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থী শহিদুল্লা গাজি বলেন, “ছয়-সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বিজেপি নেতা কর্মী সমর্থকরা ৪০-৫০ টা বাড়ি ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে দেখাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এখানে শাসক-বিরোধী সব দল একসঙ্গে বসবাস করি। শান্তিপূর্ণভাবে সুন্দরবনের প্রান্তিক মানুষ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবাই একসঙ্গে থাকি।”
[আরও পড়ুন: ভোট গণনার রাতে ভাঙড়ে অশান্তিতে পুলিশের জালে আরও ১, গ্রেপ্তার ISF-এর জয়ী প্রার্থী]
সর্বশেষ খবর
-
এবার হৃদরোগে আক্রান্ত ১৪ বছরের মেয়ে! গুজরাটে খেলতে খেলতে মৃত্যু কিশোরীর, প্রকাশ্যে ভিডিও
-
সৌরভ ঘনিষ্ঠের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! স্বার্থের সংঘাত নিয়ে পত্রবোমা, ফের বিপাকে সিএবি
-
মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা! কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের
-
নিখরচায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা, অবশেষে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারতে’র আওতায় বাংলা
-
পুলিশ-হোমগার্ডদের জন্য সুখবর, পুজোয় টানা ডিউটির জন্য ১০ দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের