দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিকাশি নালার জন্য কাটমানি নেওয়ার অভিযোগে এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা৷ বেআইনিভাবে ২০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে৷ আর তা দিতে অস্বীকার করায় মারধর চলে বলেও অভিযোগ৷ বেদম প্রহার থেকে ভাইকে বাঁচাতে গিয়ে জখম দিদিও৷ সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে সোনারপুরের নতুনপল্লি৷
[আরও পড়ুন: গতি নিয়ন্ত্রণ না হওয়াতেই হাতির মৃত্যু,ডুয়ার্সের ঘটনায় রেলকে দায়ী করল বনদপ্তর]
নতুনপল্লির বাসিন্দা দেবাশিস পাল জানিয়েছেন, নিকাশি ব্যবস্থার কাজ চলছে তাঁর বাড়ির সামনে৷ সেই হাইড্রেনের বাড়ির নালার একটা সংযোগ করে একটি পাইপ বসাতে চেয়েছিলেন তিনি৷ তা রাজপুর-সোনারপুর পুরসভায় জানাতে গেলে, ১২ নং ওয়ার্ডের তৃণমূল নেতা দীপক ঘোষ ২০ হাজার টাকা চান বলে অভিযোগ৷ দেবাশিসবাবু সেই টাকা দিতে অস্বীকার করেন৷ দেবাশিস পালের দাবি, সোমবার রাতে দীপক ঘোষ দলবদল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। শুরু হয় মারধর৷ ভাইকে এভাবে মার খেতে দেখে ঘরে বসে থাকতে পারেননি দেবাশিসবাবুর দিদি রুমা রায়৷ তিনিও বেরিয়ে এসে আটকাতে যান৷ তাতে ফল হয় আরও খারাপ৷ রুমাদেবীকে মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ৷
গোটা বিষয়টি জানিয়ে সোনারপুর থানায় অভিযোগ করেছেন দেবাশিস পাল৷ পালটা অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা দীপক ঘোষও৷ মারধরের কথা অস্বীকার করে তাঁর পালটা অভিযোগ, দেবাশিসবাবু সরকারি কাজে বাধা দিচ্ছিলেন৷ তারই প্রতিবাদ করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ৷
[আরও পড়ুন: সাপের কামড়ে মৃত কিশোরী, ‘প্রাণ’ ফেরাতে দেহ বাড়িতে এনে দু’দিন ধরে ঝাড়ফুঁক!]
দিন কয়েক আগেই কাটমানি নেওয়ার অভিযোগে রাজপুর-সোনারপুর পুরসভার উপপুরপ্রধান শান্তা সরকার অপসারিত হন৷ বিশৃঙ্খলা দেখা দেয় এই পুরসভায়৷ পুরএলাকার বাসিন্দারা চিন্তিত হয়ে পড়েন, ঘটনার জেরে নাগরিক পরিষেবা ঠিকমতো পাবেন কি না, তা ভেবে৷ এরপর এই এলাকাতেই নিকাশি নালার কাজ চলাকালীন সেখানকার তৃণমূল নেতার বিরুদ্ধেই টাকা চাওয়ার অভিযোগ উঠল৷ কাটমানি বিক্ষোভের মাঝেই এই ঘটনা সাধারণের ক্ষোভ আরও উসকে দিল৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ