স্টাফ রিপোর্টার, বারাসত: ২ সেপ্টেম্বর বনধের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তারই ফলস্বরূপ বনধকে ব্যর্থ করতে প্রস্তুতি শুরু করেছে দলও৷ বনধের বিরোধিতায় রবিবার পথে নামবে তৃণমূল কর্মীরা৷ এদিন থেকে প্রতি ব্লকে বনধের বিরুদ্ধে প্রচার করবে তৃণমূল কর্মীরা৷ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে শনিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে জেলা নেতৃত্ব৷
গত বুধবার ২ সেপ্টেম্বর বনধ কর্মসূচি ঘোষণা করে শ্রমিক সংগঠনগুলি৷ এর পরেই কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিল সিপিআইএম৷ শুক্রবার বামেদের ডাকা বনধকে সমর্থন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷
শনিবার উত্তর ২৪ পরগনা তৃণমূল কার্যালয়ে থেকে বাম ও কংগ্রেসের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি বলেন, “হিংসার মাধ্যমে বনধের বিরোধিতা নয়৷ তবে জোর করে বনধ করতে গেলে কড়া হাতে দমন করা হবে৷ বনধ করতে এলে উচিত শিক্ষা দেওয়া হবে৷”
বন্ধের দিন সকাল থেকে দলের কর্মীরা প্রতিটি রাস্তার মোড়ে, রেল স্টেশনে থাকবেন এবং স্বাভাবিক জনজীবন বহাল রাখার চেষ্টা করবেন৷ এ ছাড়া জেলার সমস্ত সরকারি অফিস-সহ, স্কুল-কলেজের সামনেও দলের কর্মীরা পাহারায় থাকবে৷ জোর করে বনধ করতে এলে দলের কর্মীরাই প্রতিরোধ করবে বলে জানান তিনি৷
রবিবার থেকে দলের নেতা কর্মীরা প্রতিটি ব্লকে, পাড়ায়-পাড়ায় বনধের বিরুদ্ধে প্রচার করবে৷ এদিন দলের তরফ থেকে প্রতিটি বেসরকারি বাসের সংগঠনকে বনধের দিন পরিষেবা চালু রাখার জন্য আবেদন জানানো হয়েছে৷ তার পাশাপাশি অটো-সহ অন্যান্য ছোট গাড়ির সংগঠনগুলিকেও স্বাভাবিক পরিষেবা চালু রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়