সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল বনাম প্রশাসন দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে রাজ্যে। রানিগঞ্জ-আসানসোল এলাকায় অশান্তি চলাকালীন রাজ্যপালের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল শাসকদল। যেভাবে রাজ্যপাল পুলিশদের কাঠগড়ায় তা তুলেছিলেন তা সন্তোষজনক ছিল না প্রশাসনের কাছে। এরপর পঞ্চায়েত ভোট নিয়ে ফের দ্বন্দ্ব শুরু হয়। এই প্রেক্ষিতেই এবার নালিশ জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ২০ জন সাংসদ।
[ বিজেপি বিরোধিতার হাওয়া জোরদার, তৃণমূলের সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর ]
বুধবার সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়ান-সহ তৃণমূলের প্রায় ২০ জন সাংসদের দল রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। আসানসোল কাণ্ডে রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’ নিয়ে নালিশ জানানো হয়। আসানসোলে অশান্তির একটু পরেই সে জায়গায় যান রাজ্যপাল। পুলিশের বিরুদ্ধে ভূরিভূরি অভিযোগ শোনেন। পরে এ নিয়ে তিনি রিপোর্টও পেশ করেন। প্রশাসনের তরফে অভিযোগ, এ কাজ প্রশসানের। প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী। তাঁকে অন্ধকারে রেখেই কাজ করে চলেছেন রাজ্যপাল। যা প্রকারান্তরে প্রশাসনের কাজেই হস্তক্ষেপ। কেন প্রশাসনের কাজে বারবার হস্তক্ষেপ করছেন সে প্রশ্নই তোলা হয়।তড়িঘড়ি করে রাজ্যপাল আসানসোল গিয়েছিলেন এবং শুধু বিজেপি নেতাদের সঙ্গেই দেখা করেন বলে অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। এর আগেও এই প্রশ্নে রাজ্যপালের সঙ্গে রীতিমতো সম্মুখ সমরে নেমেছিল প্রশাসন।
[ দলিত আইনে স্থগিতাদেশ নয়, জানাল সুপ্রিম কোর্ট ]
এদিকে পঞ্চায়েত ভোটের মুখে মনোনয়নকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির ছবি। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। পরিস্থিতি সামাল দিতে পারবে রাজ্যই। যদিও এরপরও রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি। আজ নির্বাচন কমিশনকে তলবও করা হয়েছে রাজভবনে। শাসকদলের অভিযোগ, রাজ্যপাল অন্যান্য সব দলের কথাই শুনছেন। কিন্তু তৃণমূলের সঙ্গে দেখা করছেন না। গতকালই রাজ্যপালের ভূমিকা নিয়ে একদফা সমালোচনা করেন তৃণমূলের পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, অনেক রাজ্যপালের সঙ্গেই তিনি কাজ করেছেন। কিন্তু বর্তমান রাজ্যপালের মতো ভূমিকা নিতে তিনি আগে কাউকে দেখেননি। এরপরই সমস্ত নালিশ জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদরা। প্রশাসন ও শাসকদলের তরফে যাবতীয় নালিশ জানানো হয়েছে রাজনাথ সিংকে।
[ বাবুলের মেয়েকে খুনের হুমকি, দুশ্চিন্তায় কেন্দ্রীয় মন্ত্রী ]
সর্বশেষ খবর
-
হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার! এফবিআইয়ের জালে ২৪
-
কলকাতায় বিজেপির পুরনো দপ্তরে শ্যামাপ্রসাদ মিউজিয়াম, থাকবে ব্যবহৃত জিনিস, লেখা-ছবি
-
শান্তিচুক্তি ভেঙে হরমুজে হামলা, আমেরিকার প্রত্যাঘাতে তছনছ ইরান! বাতিল তেল বিক্রির ছাড়পত্র
-
‘মেসিকে রাখতে এত কিছু, ট্রফিটাই দিয়ে দিক ফিফা’, আর্জেন্টিনার কাছে হেরে বিস্ফোরক মিশর কোচ
-
বারুইপুর ‘গণধর্ষণ ও খুনে’ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের