সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলায় জেলায় উন্নয়নের জোয়ার। পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতে না হতেই জয়ের খবর। এখনও পর্যন্ত দাপটের সঙ্গে এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মুর্শিদাবাদের দুটি পঞ্চায়েতের জয় ঘোষণা হয়ে গিয়েছে। জয়ী তৃণমূল কংগ্রেস। জয় প্রসঙ্গে তৃণমূল নেতার বক্তব্য, এই জয় উন্নয়নের। মানুষের কাছে পৌঁছানোর জয়। মানুষের সঙ্গে থাকার জয়। হলদিয়ার সব গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। চারটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়ী। পশ্চিম বর্ধমানের অন্ডাল গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। গড়বেতায় এখনও পর্যন্ত একটি ও গড়বেতা ঘাটালে সবুজের ঝড়। গোটা পশ্চিম মেদিনীপুরে রীতিমতো সবুজ বিপ্লব চলছে। একইভাবে উত্তর ২৪ পরগনার গ্রাম পঞ্চায়েতের সিংহভাগ শাসক দলের দখলে। গড়বেতার একটি ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস। বারাকপুরের গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস। এক নম্বর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ঘাটাল নন্দীগ্রামেও তৃণমূলের জয়। রায়নায় জেলা পরিষদের গণনা শুরু হয়েছে সেখানেও এগিয়ে তৃণমূল কংগ্রেস। বাগনান দুই পঞ্চায়েতে জয়ী তৃণমূল। ভাঙড়ে জয় পেলেন আরাবুল ইসলামের ছেলে। বাঁকুড়ার ১২টি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস। পাঁচটিতে বিজেপি। হুগলির রঘুনাথপুরে জয়ী তৃণমূল কংগ্রেস।
[গণনা শেষের আগে মিছিল নয়, মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা]
চন্দ্রকোণার দুই ব্লকের চারটি পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস। জয়ের পরেই উত্তেজনা গণনা কেন্দ্রে। ভাঙড়ের গাজিপুর উত্তর থেকে জয়ী। জ্যাংড়া-দুই পার্টে জয়ী তৃণমূল। অশান্তির জেরে এখানে পুনর্নির্বাচন হয়। তাতেও জয়ী শাসক দল। বীরভূমের দুটি পঞ্চায়েত বিজেপির দখলে। নদিয়ার তেহট্ট গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। মাঝিপড়া পলসি পঞ্চায়েত তৃণমূলের দখলে। জেঠিয়া পঞ্চায়েত তৃণমূলের দখলে। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। দক্ষিণ ২৪ পরগনার চটা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। দক্ষিণ ২৪ পরগনার ২০টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার বাঘমুণ্ডির মাঠা পঞ্চায়েতে বিজেপির জয়। কাপা চাকলা পঞ্চায়তে জয়ী ঘাসফুল শিবির। উত্তেজনা। মুর্শিদাবাদে ৪৮টি আসনে জয়ী তৃণমূল। ঝাড়গ্রাম পঞ্চায়েতে তিনটি আসনে জয়ী বিজেপি। শিবদাসপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল। মালদহ পঞ্চায়েতের পাঁচটি আসনে জয়ী তৃণমূল। বাঁকুড়ার পাঁচটি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার পোলের হাটের তিনটি আসনে জয়ী তৃণমূল। ঝাড়গ্রামের তিনটি আসনে বিজেপি ও একটি জয়ী সিপিএম। মুর্শিদাবাদে একটি আসনে জয়ী নির্দল। আসানসোলের জামুড়িয়ায় ১০টি গ্রাম পঞ্চায়েতে ৯৩টি আসনে ৯২টি তৃণমূল। একটুতে নির্দল জিতেছে। অনিন্দিতা চক্রবর্তী। বিদায়ী প্রধান চামেলি কুণ্ডু।
[ভোট গণনার শুরুতেই উত্তপ্ত বাংলা]
এদিকে গণনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বারুইপুরে গণনা কেন্দ্রে উত্তেজনা। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। কাউন্টিং সেন্টারে বিরোধীদের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই গন্ডগোল। কোচবিহারের হলদিবাড়িতে ব্যাপক উত্তেজনা।
সর্বশেষ খবর
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ
-
বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! এবার ‘ম্যাজিশিয়ান’ ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ