Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
TMC

ফেল ‘নন্দকুমার মডেল’, রাম-বাম জোট উড়িয়ে সমবায় সমিতির দখল নিল তৃণমূল

সবুজ আবির উড়িয়ে উৎসবে মাতেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:৫০

options
link
ফেল ‘নন্দকুমার মডেল’, রাম-বাম জোট উড়িয়ে সমবায় সমিতির দখল নিল তৃণমূল zoom
ফাইল ছবি

সৈকত মাইতি, তমলুক: রাম-বাম জোটকে হারিয়ে নন্দকুমারে আবারও একটি সমবায় সমিতির দখল নিল তৃণমূল। শনিবার এই জয়ে সবুজ আবির উড়িয়ে উৎসবে মাতেন তৃণমূল কর্মী-সমর্থকরা। নন্দকুমার ব্লকের বরগোদাগোদার গোদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরগোদাগোদার গোদা গোপাল সমবায় সমিতি।

ভোটার সংখ্যা ২১৫০ এবং আসন সংখ্যা ৪৩। মোট প্রার্থী ছিলেন ৮৭ জন। এখানে শাসকদলকে পরাজিত করতে নির্বাচনের ময়দানে নেমেছিল রাম-বাম জোট। এদিন সকাল থেকে এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল। এরপর দিনের শেষে ভোট গণনার পর দেখা যায়, সিপিএম এবং বিজেপিকে পিছনে ফেলে সিংহভাগ আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৪৩টির মধ্যে তৃণমূল পায় ৩০টি আসন, এবং বিজেপি ও বাম জোট পায় ১৩টি আসন। আর তাতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাড়বে তাপমাত্রা, সপ্তাহের মাঝে বঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা]

এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দকুমারের এই গ্রাম পঞ্চায়েতটি হাতছাড়া হয় শাসকদলের। পঞ্চায়েত ভোটে বরগোদাগোদার গোদা গ্রাম পঞ্চায়েতের মোট ২১টি আসনের মধ্যে বিজেপি পায় ৯টি আসন এবং তৃণমূল এবং নির্দল পায় ৬টি করে আসন। ফলে এই পঞ্চায়েতের দখল নেয় বিরোধীরা। নন্দকুমার ব্লক তৃণমূলের সভাপতি শিবশংকর বেরা বলেন, “প্রমাণ হল রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছেন।”

[আরও পড়ুন: ভুল চিকিৎসায় প্রাণ গেল ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রীর! শোকবার্তায় কী লিখল আমিরের সংস্থা?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.