ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ভোট পরবর্তী হিংসার বলি আরও এক। এবার ঘটনাস্থল নানুরের রানিগ্রাম। মৃত ব্যক্তি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীদের মারে গুরুতর আহত হয়েছিলেন দুই কর্মী। তাদের মধ্যে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপির পালটা দাবি, তৃণমূল কর্মীরা গ্রামে লুটপাট করতে এসেছিল। তখনই গ্রামবাসীরা পালটা মারধর করে তাদের।
স্থানীয় বাসিন্দার অভিযোগ, গত ৩ মে নানুরের রানিপুর গ্রামে বিজেপি কর্মীদের বাড়ি লুটপাট করতে আসে চার দুষ্কৃতী। তারা তৃণমূল ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। অভিযোগ, লুটপাটের সময় গ্রামের বাসিন্দারা একজোট হয়ে রুখে দাঁড়ান। চার দুষ্কৃতীর মধ্যে দু’জনকে ধরে ফেলা হয়েছে। তাদের মারধর করেছিল গ্রামের বাসিন্দারা। সেই সময় শ্যামল দাস এবং মুন্সি কামাল গুরুত্বর জখম হন। তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। এদের মধ্যে বুধবার শ্যামল দাসের মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, যে মারা গিয়েছে সে স্থানীয় তৃণমূল কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ।
[আরও পড়ুন: যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জওয়ানের! উত্তেজনা হিলি সীমান্তে]
সর্বশেষ খবর
-
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ, গলদ ধরতে এবার দোকানে সিসিটিভি
-
মেহেন্দিতে হাত ছোঁয়ালেই বছর ঘুরতে বিয়ে! গণেশ মন্দিরে ঢল নামল ১৮ লক্ষ ভক্তের
-
প্রতীক হারিয়ে প্রতিজ্ঞা ভাঙলেন মমতা! পাঁচ মাস পর জোড়া লাগছে ‘ভাঙা’ সম্পর্ক
-
হিন্দু বাড়ির দুর্গা নিরঞ্জনের দায়িত্বে মুসলমানরা, হয় না মহাষষ্ঠী, বাংলার এই পুজোর প্রতিমাতেও রয়েছে চমক
-
‘টলিউড তারকারা পুকুরের মাছ,’ রাজবীরের ‘বেফাঁস’ মন্তব্যে বিগ বসের ঘরে তুলকালাম