রঞ্জন মহাপাত্র, কাঁথি: প্রলোভন দেখিয়ে নাবালিকা কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ। জানাজানি হলে ঘনিষ্ঠমুহূর্ত ভাইরাল করার হুমকি। এবার কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের কাঁথির যুব তৃণমূল নেতা। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার।
জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী বিশ্বভারতীর পড়ুয়া। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করত অভিযুক্ত যুবক। বিভিন্নরকম প্রলোভন দিতে থাকে বলে অভিযোগ। একটা সময় নাবালিকা ভরসা করতে শুরু করে ওই যুবককে। দেখা করে তাঁরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ অনুযায়ী, নাবালিকার বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁকে দিঘার হোটেলে নিয়ে যায় ওই যুব তৃণমূল নেতা। অভিযোগ, সেখানে মাদক খাইয়ে ধর্ষণ করে নাবালিকাকে। ক্যামেরা বন্দি ঘরে ঘনিষ্ঠ মুহূর্ত।
[আরও পড়ুন: হেডফোন কানে রেললাইন পেরনোর সময় দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রীর]
অভিযোগ, এরপর সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে পরবর্তীতেও ধর্ষণ করা হয় নাবালিকাকে। এমনকী গর্ভনিরোধক ওষুধও খাওয়ানো হয়। এই ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন নাবালিকা। ঘটনাচক্রে পরিবারের সদস্যরা গোটা বিষয়টা জানতে পারে। এরপরই পরিবারে সদস্যরা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশে অভিযোগ দায়ের করা হলেও রীতিমতো আতঙ্কে নির্যাতিতার পরিবারের সদস্যরা। নাবালিকার বাবার অভিযোগ, এই ঘটনার পর থেকেই নানারকম হুমকি ফোন পাচ্ছেন। তবে অভিযুক্তের শাস্তির দাবিতে অনড় তাঁরা। এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[আরও পড়ুন: ‘বিবেকানন্দের নবরূপ আজকের নরেন্দ্র মোদি’, বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁ’র, জবাব তৃণমূলের]
সর্বশেষ খবর
-
‘গণ অনুষ্ঠানে ধাপ্পাশ্রী দেওয়া হোক’, নন্দীগ্রামে মমতার ‘পা ভাঙা’ নিয়ে কটাক্ষ ঋতব্রতর
-
পুজো আসতেই হইচই সল্টলেকে, আইইএম স্কুলে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল
-
অক্টোপাসের পেটের ভিতরে ঢুকে দুর্গাদর্শন! কুলতলির গ্রামের পুজোয় থাকছে দুরন্ত আলোকসজ্জাও
-
দেশের সব বিক্ষোভকারীদের একছাতায় আনার চেষ্টা! গান্ধীজয়ন্তীর পরই ‘ডিজিটাল সত্যাগ্রহ’ শুরু রাহুলের
-
রাতে অশান্তি, সকালে নেশাগ্রস্ত অবস্থায় অগ্নিকাণ্ড! বায়রনের বাড়িতে আগুনে ঘনীভূত রহস্য