সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবসে কুসংস্কার দূর করতে বড়সড় পদক্ষেপ নিল বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ। বুধবার বিকাল থেকে উত্তর ২৪ পরগনার গাইঘাটার মধ্য বকচরা গ্রামকে প্রথম ‘কুসংস্কারমুক্ত গ্রাম’-এ পরিণত করার কাজ শুরু করল বিজ্ঞান মঞ্চ৷ এদিন ওই এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের তরফে।
[আরও পড়ুন: এবার আলিপুর চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্কে মিলবে ‘ভারচুয়াল রিয়ালিটি’র মজা]
জানা গিয়েছে, কয়েকদিন আগে হিস্টিরিয়া রোগাক্রান্ত এক মহিলার উপর অশরীরি আক্রমণের অভিযোগ তুলে ঝাড়ফুঁক করা হয়৷ মারধরও করা হয় ওই মহিলাকে। খবর পেয়ে সেদিনই ওই গ্রামে ছুটে যান বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সম্পাদক প্রদীপ সরকার। তিনি ওই মহিলাকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেন। পাশাপাশি, ওই মহিলার উপর অত্যাচারের অভিযোগ তুলে গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর থেকেই কুসংস্কারের বিরুদ্ধে গ্রামে প্রচার শুরু করেন বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা। প্রদীপ বাবু জানান “বকচরা থেকেই আমাদের এই নিরবিচ্ছিন্ন কাজের সূচনা করা হল। এরপর ধীরে ধীরে ভারতবর্ষের প্রতিটা গ্রামে আমরা পৌঁছানোর চেষ্টা করব”।

[আরও পড়ুন: ‘ফাঁসি দেওয়া হোক’, ভয়ংকর খুনের ঘটনায় প্রতিক্রিয়া ‘চেনম্যান’-এর স্ত্রীর]
বুধবার সকলকে তাদের সঙ্গে যোগদান করার আহ্বান জানান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। এদিন বিকালে মধ্য বকচরায় ‘কুসংস্কারমুক্ত গ্রাম’-এর ভিত্তিস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের বহু পুরুষ-মহিলারা। মানুষের কুসংস্কারাচ্ছ মনোভাব মুক্ত করার উদ্দেশ্যে এদিন বক্তব্য রাখেন অধ্যাপক সত্যপ্রিয় মুখোপাধ্যায়, শশাঙ্ক দাস বৈরাগ্য, আই পি টি এ এর সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী-সহ একাধিক ব্যক্তিত্ব। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘এই সভায় এসে সংস্কার ও কুসংস্কারের ভেদাভেদটা অনেকটাই পরিস্কার হল।’ পাশাপাশি, এই কুসংস্কার বিরোধী অনুষ্ঠানের পর বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। বিজ্ঞানমঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী