রঞ্জন মহাপাত্র, কাঁথি: মাত্র ২৪ ঘণ্টা আগে দিঘায় উদ্ধার হয়েছিল কাটা মুন্ডু। এবার ধর্ষণের অভিযোগ উঠল সমুদ্র সৈকত নগরীতে। দিঘায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হলেন এক মহিলা পর্যটক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তাও।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিঘাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন মহিলা। অভিযোগ, হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাঁদেরকে নিয়ে যায় দুষ্কৃতীরা। বন্ধুর সঙ্গে একটি বাইকে ছিলেন মহিলা। অভিযোগ, ফাঁকা জায়গায় বাইকে আটকে জোর করে তাদেরকে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হয়। যুবককে গাছে বেঁধে বেধরক মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। পাশাপাশি মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।
[আরও পড়ুন: হেমন্তকে গ্রেপ্তার কেন? ইডির কাছে জবাব তলব ঝাড়খণ্ড হাই কোর্টের]
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা পর্যটকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে রতনপুর গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আরও একজন ফেরার বলে জানা গিয়েছে। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে।
[আরও পড়ুন: মলয় ঘটকের মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত, কারণ কী?]
সর্বশেষ খবর
-
যা কিছু নাগালে, খুদে সব পুরছে মুখে, একরত্তির গলায় কিছু আটকালে কী করবেন নতুন বাবা-মা?
-
গণেশপুজো হয়ে উঠুক পরিবেশবান্ধব, ঘরেই ময়দা-হলুদে রূপ দিন সিদ্ধিদাতার
-
‘বিচ্ছেদ যন্ত্রণা ভুলে…’, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই ‘বিগ বস’ প্রতিযোগী ইশাকে পরামর্শ সলমনের!
-
‘বিরোধীরা জিতলে রাহুল প্রধানমন্ত্রিত্বের পদ দাবি করতেই পারেন’, মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদকের
-
পুজোর আগেই সুখবর! হাসিনা কাঁটা সরিয়ে চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস