ব্রতীন দাস: শিলিগুড়ি যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল টয়ট্রেন৷ ঘটনায় আহত চালক-সহ অন্তত ১০ জন৷
সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মহানদীর কাছে উল্টে যায় ট্রেনটি৷ ঘটনায় চালক-সহ আহত হন প্রায় দশ জন৷ নিয়ন্ত্রণ হারিয়েই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে৷ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রের খবর, আহতদের কার্শিয়াং হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে৷

এদিকে এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন পর্টকরা৷ শীতের মরশুমে দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ তাঁদের অনেকেই ট্রেনে করে কার্শিয়াংয়ে আসেন৷ টয়ট্রেনে এই দুর্ঘনার জেরে তাই চাঞ্চল্য ছড়ায়৷ তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা৷ ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁরা পৌঁছেছেন ঘটনাস্থলে৷ যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷
West Bengal: Toy train of the Darjeeling Himalayan Railway derailed in Kurseong, five injured. pic.twitter.com/wgCMMOI053
— ANI (@ANI_news) January 10, 2017
সর্বশেষ খবর
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?