সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: রাতভর বৃষ্টির জেরে ধস নেমে বন্ধ হয়ে গেল টয় ট্রেন পরিষেবা। বুধবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কার্শিয়াংয়ের পাগলাঝোরাতে। এর ফলে দার্জিলিং থেকে পর্যটক নিয়ে এনজেপি যাওয়ার পথে কার্শিয়াংয়ে আটকে পড়েছে টয় ট্রেন। একই অবস্থা উলটো দিকেরও। এনজেপি থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে ধসের খবর পেয়ে চালক ইঞ্জিন বন্ধ করে দেন। ধস সরানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় পর্যটকরা গন্তব্যে পৌঁছাতে সড়ক পথে চলে যান। এই প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলের ম্যানেজিং ডিরেক্টর এমকে নার্জারি জানান, পাগলাঝোরাতে বড়সড় ধস নেমেছে। সকাল দশটার সময় বিষয়টি নজরে আসে। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন। ধস সরানোর কাজ শুরু হয়েছে। রাস্তা পরিষ্কার হলে ফের টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।
[বাসস্ট্যান্ড তৈরি নিয়ে দুই জনপ্রতিনিধির কাজিয়া, প্রকাশ্যে হুমকি কাউন্সিলরের]
উল্লেখ্য, বর্ষার সময় পাহাড়ে ধস নামা খুব স্বাভাবিক একটা ঘটনা। টয় ট্রেনের লাইনেও ধস নামে। উত্তরবঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলের অধীনে এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত ৮৭ কিলোমিটার রেললাইন রয়েছে। হিমালয়ের নৈসর্গিক শোভা দেখতেই বছরভর পর্যটক আসে পাহাড়ে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য তাঁদের অনেকেই টয়ট্রেন চড়েন। তবে বর্ষাকালে প্রাকৃতিক কারণেই টয় ট্রেন চড়াতে ইতি পড়ে। এবারও তাই হল। চলতি বছরে এদিনই বড়সড় ধস নেমে বন্দ হয়ে গেল পরিষেবা। মঙ্গলবারও টানা বৃষ্টির জেরে রেললাইনের বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছিল। তবে ধসের আকার ছোটখাট হওয়ায় পাথর সরিয়ে ফের স্বাভাবিক করা হয়। এদিনের ধসের পর কার্যত টয় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বলা বাহুল্য, ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জেরে এক সময় বর্ষাকালে টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখত দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। ২০১০-১৩ পর্যন্ত অন্তত এই নিয়মই মানা হয়েছে। ২০১৬-তে সংস্কারের পর নতুনভাবে যাত্রা শুরু করে দার্জিলিংয়ের টয় ট্রেন। তারপর তেমনভাবে ব্যাহত হয়নি এই পরিষেবা।
[উদ্বাস্তুর ঢল নামার আতঙ্ক আলিপুরদুয়ারে, তৎপর প্রশাসন]
এদিকে সক্রিয় নিম্নচাপের কারণে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি চলছে পাহাড়ে। দার্জিলিং, কার্শিয়াং শিলিগুড়িতে বর্ষার বিরাম নেই। মঙ্গলবার সকাল থেকে এদিন পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে ৬২ মিলিমিটার, শিলিগুড়ি ও কার্শিয়াংয়ে ৫২ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। পাহাড়ে ২৪ ঘণ্টায় সবমিলিয়ে মোট বৃষ্টির পরিমাণ ১৯৬.৬ মিলিমিটার। টয় ট্রেনের লাইনের পাশপাশি বৃষ্টির জেরেই ধস নেমেছে সেবক রোড ও তিনধরিয়াতে। টানা বৃষ্টি চলতে থাকলে আরও কয়েক জায়গায় ধস নামার আশঙ্কা রয়েছে।
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার