সুব্রত বিশ্বাস: সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল রোকো কর্মসূচি। সকাল সাড়ে ছটা থেকে শুরু হওয়া বন্ধ সফল করতে রেললাইনে নেমে পড়েন আদিবাসীরা। তার ফলে একাধিক স্টেশনে দাঁড়িয়ে দুরপাল্লার ট্রেন। আটকে পড়ে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও। ভোগান্তির শিকার যাত্রীরা।
পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একাধিক স্টেশনে চলছে এই রেল রোকো কর্মসূচি। অবরোধে আটকে পড়েছে পঁচিশটির বেশি ট্রেন। আদ্রার ডিআরএম সুমিত নারুলা জানান, অবরোধের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বারোটি মালগাড়ি আটকে থাকে দীর্ঘক্ষণ। পুরুলিয়াতে আটকে পড়ে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।
[আরও পড়ুন: এবার নিজের নম্বর গোপন রেখেই করতে পারবেন WhatsApp! ব্যাপারটা কী?]
পরে মুড়ি-চান্দিল দিয়ে ঘুরপথে ট্রেনটি পাঠানো হয়। হাতিয়া এক্সপ্রেস, সম্পর্ক ক্রান্তি ঘুরপথে পাঠানো হয়। দীর্ঘক্ষণ আটকে থাকে বহু ট্রেন। মালদহ থেকে উদ্বোধন হবে অমৃত ভারত এক্সপ্রেস। তবে সেটি ওই শাখা দিয়ে হবে না বলেই জানায় পূর্ব রেল।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: রাইমার সিনেমা দেখতে বলছেন মোদি, লোকসভা ভোটের আগে কেন এই টোটকা প্রধানমন্ত্রীর?]
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের