সৌরভ মাজি, বর্ধমান: গত লোকসভা নির্বাচনের আগেও হয়েছিল। এবারও সেই একই ভুল। মিতা হয়ে গেলেন মিত্রা। দেওয়াল লিখনে তো বটেই সোশ্যাল মিডিয়ায় প্রচারেও প্রার্থীর নাম ভুল। ভোট যুদ্ধের আগে নামবিভ্রাট নিয়ে রীতিমতো বিরক্ত বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিতা৷
[সোশ্যাল মিডিয়ায় বাড়ছে স্বতন্ত্র নির্বাচনের হিড়িক, এখনই ফল জানতে ব্যাকুল নেটিজেনরা]
বেশ কয়েকদিন আগেই রাজ্যের ৪২টি আসনে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর থেকেই জোরকদমে শুরু হয়েছে প্রচার৷ দেওয়াল লিখন, মিছিলের পাশাপাশি ভোটপ্রচারে সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করছেন প্রার্থীরা৷ এরই মাঝে চরম বিপাকে পড়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা৷ পেশায় চিকিৎসক এই প্রার্থীর আসল নাম মমতাজ সংঘমিতা৷ তিনি এই নামই সর্বত্র ব্যবহার করেন৷ কিন্তু দেওয়াল লিখন, পোস্টার এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম হিসাবে লেখা হচ্ছে মমতাজ সংঘমিত্রা৷ মূলত দুর্গাপুর, মন্তেশ্বর, গলসি এবং ভাতার বিধানসভা এলাকাতেই এই ভুল সবচেয়ে বেশি চোখে পড়েছে সকলের৷ ‘সংঘমিতা’র বদলে ‘সংঘমিত্রা’ লেখায় বদলে যাচ্ছে নামের অর্থ৷ নামবিভ্রাটে প্রার্থীর পরিচয় নিয়েও তৈরি হয়েছে সংশয়৷
[গানে মুখ্যমন্ত্রীর অপমান, বাবুলের বিরুদ্ধে এফআইআর আসানসোলে]
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম বিভ্রাট নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল পড়ে গিয়েছে৷ বিজেপি কর্মী-সমর্থকরা এই বিষয়টিকে প্রায় হাসির খোরাক করে ফেলেছেন৷ রসিকতা করে নানা ইমোজি পোস্ট করছেন কেউ কেউ৷ আবার অনেকেই বলছেন, ‘‘প্রার্থীর নামটাও ঠিক লিখতে পারে না এরা। তাহলে নির্বাচনের পর ক্ষমতায় এলে কী করবে এই দল?’’ পালটা জবাব দিতে ছাড়েননি তৃণমূল নেতারাও৷ জেলা তৃণমূলের এক নেতা বলেন, “মমতাজ সংঘমিতার নাম ভুল লেখা হয়ে থাকলে, তা সত্যি অনুচিত৷ এই ভুল অবশ্যই সংশোধন করা হবে৷ তবে তার সঙ্গে এটাও বলব যে, নামে কিছু আসে যায় না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন। তাই এই নামবিভ্রাটের জেরে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর জয় আটকাবে না৷’’ ভোটের আগে আপাতত জনসংযোগে ব্যস্ত বর্ষীয়ান তৃণমূল প্রার্থী৷ তার মাঝে নামবিভ্রাটের ঘটনায় রীতিমতো বিরক্ত তিনি৷ ভুল সংশোধনের দাবি জানিয়েছেন তৃণমূল প্রার্থী৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার