সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: দিনের শুরুতেই পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার উলুবেড়িয়া৷ লরি চাপা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত আমতা থানার চন্দ্রপুর এলাকা৷ মঙ্গলবার একটি লরি আমতা থেকে উলুবেড়িয়ার দিকে যাচ্ছিল৷ ঠিকমতো গতি নিয়ন্ত্রণ করতে না পেরে চন্দ্রপুর এলাকায় এক যুবককে পিষে দিয়ে চলে যায় লরিটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরুল হক নামে বছর ১৮র এক যুবকের৷ এরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা৷
[আরও পড়ুন: প্রেমিকার পরিবারের হুমকিতে আত্মঘাতী যুবক, তরুণীর বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের]
স্থানীয় সূত্রে খবর, বছর আঠেরোর যুবককে ধাক্কা দিয়ে ওই লরিটি পালিয়ে যাওয়ার জন্য গতি বাড়াতে থাকলে, আশেপাশের বাসিন্দারা লরিটিকে ধাওয়া করে৷ দু কিলোমিটার দূরে ১০ নং পোলের কাছাকাছি গিয়ে লরিটিকে ধরে ফেলেন তাঁরা৷ চালক যদিও লরি থেকে পালিয়ে যান৷ তাঁকে নাগালে না পেয়ে ওই গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷ অভিযোগ, এরপর চন্দ্রপুর এলাকার বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি ওই এলাকার গ্রামগুলিতে ঢুকে পড়েন৷ এবং ঘাতক লরির চালকের খোঁজে ঘরে ঘরে হানা দিয়ে নিরীহ মানুষজনের উপর অত্যাচার চালায়৷ এই পরিস্থিতিতে একটি দুর্ঘটনা ঘিরে কার্যত দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিবাদ লেগে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমতা থানার বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতি শান্ত করতে ব়্যাফ নামানো হয়৷
দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, চন্দ্রপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আতঙ্কের রেশ৷ পলাতক লরিচালকের খোঁজ এখনও মেলেনি৷ এই পরিস্থিতিতে চন্দ্রপুর এলাকার বাসিন্দাদের দাবি, এখন ওই চালককে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে৷ মৃত যুবকের পরিবারে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে৷ ঘাতক লরিচালকের গ্রেপ্তারির দাবিতে সরব তাঁরা৷
[আরও পড়ুন: বিশ্বের দরবারে ফের সেরা বাঙালি, ক্যানসারকে হারিয়ে সোনা জয় শ্রীরামপুরের খুদের]
আগেও বেশ কয়েকবার পথ দুর্ঘটনা নিয়ে এমন ক্ষোভের ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী৷ বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় মৃত্যু ঘটলে, ঘাতক গাড়ি আটকে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে৷ এমনকী অনেক সময় পুলিশও এই পরিস্থিতি আয়ত্তে আনতে বেশ হিমশিম খায়৷ আমতার ঘটনাও এরকমই৷
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের