অর্ণব দাস, বারাকপুর: হোয়াটসঅ্যাপ ডিপিতে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ছবি, তাঁর নাম করেই ফোন করে প্রোমোটিংয়ের প্রস্তাব। তাও আবার কলকাতা কর্পোরেশনের এক বরো চেয়ারম্যানকে! এত বড় প্রতারণার অভিযোগ পেতেই খড়দহ থানায় চেয়ারম্যান সোমনাথ দে পুলিশের দ্বারস্থ হন। আর তাঁর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই গ্রেপ্তার হল দুজন। ধৃতরা বছর আটত্রিশের শুভজিৎ রায় এবং ২৪ বছরের বিক্রম রায়। দু’জনেরই বাড়ি দত্তপুকুর থানার নেতাজিপল্লি এলাকায়। শনিবার তাদের বারাকপুর আদালতে পেশ করা হলে ৫দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে’র ছবি ব্যবহার করে এবং তাঁর নাম করে কলকাতা কর্পোরেশনের ১২নম্বর বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে কাছে ফোন করে ধৃত দুই যুবক। তাঁকে প্রোমোটিংয়ের প্রস্তাব দেওয়া হয়। কথাবার্তা বলতে গিয়ে ওই বরো চেয়ারম্যানের সন্দেহ হয়। তারপর তিনি বিষয়টি বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে জানান। যে নম্বর থেকে ফোন এসেছিল, সেটিও জানান সাংসদকে।
এরপরই বিষয়টি জানতে পারেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে। শুক্রবার খড়দহ থানায় অভিযোগ জানান সোমনাথবাবু। তিনি বলেন, “বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে আমার নাম ছবি ব্যবহার করে ফোন করা হয়েছিল। যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে, তাতে সত্যি আমরা ভীত। এর আগেই ফোনে আমাদের দলের একাধিক নেতৃত্বকে হুমকি দেওয়া হয়েছে। তাই চাইব সত্যি উদ্ঘাটিত হয়ে মানুষের সামনে আসুক।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শুভজিৎ ও বিক্রমের নামে একাধিক থানায় কমবেশি ২০-২২টি অভিযোগ রয়েছে। বেশিরভাগই প্রতারণার। আগেও অনেকবার তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ। বিগত ছয়-সাত মাস আগেও প্রতারণার অভিযোগ এই দুজনকে গ্রেপ্তার করেছিল ঘোলা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সোদপুর অমরাবতী মাঠ সহ বারাকপুরেরও একটি মাঠ বিক্রির নামে প্রতারণার অভিযোগ রয়েছে বলেই সূত্রের খবর। তাই, পানিহাটির চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে কলকাতা কর্পোরেশনের বরো চেয়ারম্যান ছাড়াও আর কাউকে ফোন করে প্রতারণা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?
-
২৫৮ জন যাত্রী-সহ সমুদ্রে ডুবল বোট! সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু উদ্ধারকাজ
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ