অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: গিয়েছিলেন নিরাপত্তারক্ষীর কাজ করতে। আর তারপর নিজেরাই পড়লেন চূড়ান্ত নিরাপত্তাহীনতায়। এই মুহুর্তে তালিবানের কবজায় থাকা আফগানিস্তানে (Afghanistan) আটকে পড়েছেন কার্শিয়াংয়ের ২ বাসিন্দা। শেখর গুরুং ও সুনীল সুব্বা নামে দু’জনের খোঁজ পেয়েছে জেলা প্রশাসন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের সবরকম চেষ্টা চলছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
গত জুলাই মাসে আফগানিস্তানে গিয়েছিলেন কার্শিয়াংয়ের (Karseong) বাসিন্দা শেখর গুরুং। পেশার স্বার্থেই ‘কাবুলিওয়ালা’র দেশে যাওয়া তাঁর। সেখানেই বছর খানেক ধরে কাজ করছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র ইন্টারনেট। কখনও হোয়াটসঅ্যাপ কলে (WhatsApp call) কথাবার্তা হতো। কিন্তু কয়েকদিন ধরে আর শেখর গুরুংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। তারপর খবরে দেখেন, আফগানিস্তানে কীভাবে তালিবানি (Taliban) শাসন কায়েম হচ্ছে। তাতেই চিন্তা বাড়ে পরিবারের। কোনওভাবেই যোগাযোগ করতে পারছেন না। একই পরিস্থিতি সুনীল সুব্বার পরিবারেরও। তাঁর সঙ্গে গত সোমবার যোগাযোগ করতে পেরেছিলেন তাঁর আত্মীয়রা। তারপর থেকে সব শূন্য। সুনীল রয়েছেন কাবুলে। আর সেখানে এই মুহূর্তে কার্যত তাণ্ডব চালাচ্ছে তালিবান। সাধারণ নাগরিকদের নিরাপত্তার বলাই নেই। আর বাইরে থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের যে কী অবস্থা, তা অনুমান করে শিউড়ে উঠছেন পরিবারের সদস্যরা। কার্শিয়াংয়ের জেলাশাসক এস পুণ্যবালাম জানিয়েছেন, এসব পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপদে ফেরানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: BJP’র শহিদ সম্মান যাত্রায় ফের অশান্তি, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে কালো পতাকা দেখাল TMC]
[আরও পড়ুন: Coronavirus: ভক্তদের জন্য ফের খুলল Belur Math, প্রবেশের শর্ত জানেন?]
আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। নয়াদিল্লির সঙ্গেও এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ রাজ্যের বাসিন্দাদের খোঁজখবর নিয়ে তাঁদের নিরাপদে ফেরানোর জন্য যথাযথ ব্যবস্থা নিতে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)। মঙ্গলবারই সেই নির্দেশ পৌঁছেছে জেলাশাসকদের কাছে। আর সেই নির্দেশ পেয়েই কাজ শুরু করে দিয়েছেন জেলাশাসকরা। কার্শিয়াংয়ের ২ বাসিন্দা কাবুলে আটকে থাকার খবর পেয়েই উদ্ধারে তৎপর প্রশাসন।
সর্বশেষ খবর
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?
-
গুজরাটে অনার কিলিং! ছেলে বন্ধুর সঙ্গে ভিডিও, হাতুড়ি দিয়ে তরুণীর মাথা থেঁতলে খুন বাবা-দাদার!
-
মিলবে না পাঁচতারা হোটেল, এশিয়ান গেমসে বাকি অ্যাথলিটদের সঙ্গে থাকতে হবে শ্রেয়স-স্মৃতিদের
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী