রাজকুমার, আলিপুরদুয়ার: জিপে করে জঙ্গল সাফারির সময় বিপত্তি। জলদাপাড়া জাতীয় উদ্যানে (Jaldapara National Forest) পর্যটকদের গাড়ি লক্ষ্য করে ছুটে এল দুটি মাদী গণ্ডার। তার হামলা থেকে বাঁচতে গিয়ে আহত হয়েছেন ৬ পর্যটক। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তবে প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে পশ্চিম জলদাপাড়া রেঞ্জের জঙ্গলে সাফারি (Safari) গাড়িতে চড়ে জঙ্গল ভ্রমণ করছিলেন পর্যটকরা। হুডখোলা জিপে দাঁড়িয়ে তাঁরা ভিডিও করছিলেন। আচমকাই জঙ্গলের ভিতর উলটোদিক থেকে তাদের গাড়ি লক্ষ্য করে তাড়া করে দুটি গণ্ডার (Rhino)। তার হামলা থেকে বাঁচতে গাড়িটি জঙ্গলের রাস্তা দিয়ে পিছিয়ে যাচ্ছিল। তাতেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি উলটে যায়। এবং পর্যটকরা আহত হন। যদিও বড় কোনও বিপদ হয়নি।
[আরও পড়ুন: ‘ছিঃ! এত পচা লোকজন তৃণমূল করে! কে ঢোকাল দলে?’, কুন্তল ইস্যুতে প্রশ্ন মদনের]
ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রায় শিউড়ে উঠছেন পর্যটকরা (Tourists)। একজনের কথায়, ”আমরা তো জঙ্গলের ভিতরে যাচ্ছিলাম বড় রাস্তা দিয়ে। গাড়িটা বেশ গতিতেই যাচ্ছিল। হঠাৎ একটা গণ্ডার জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে ধাক্কা মারে গাড়িতে। আর গাড়ি পিছতে গিয়েই আমরা পড়ে যাই। হাত কেটে গিয়েছে, পায়ে লেগেছে।” এই ঘটনার পর জলদাপাড়া জাতীয় উদ্যান পর্যটকদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিশেষত জঙ্গলের কোর এরিয়ায়। গণ্ডার কিংবা অন্যান্য বন্যপ্রাণীর বাসস্থান লাগোয়া এলাকার খুব কাছে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। তবে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে পর্যটক মহলে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘মাফিয়াদের মাটিতে মিশিয়ে দেব’ বিধানসভায় রণহুঙ্কার যোগী আদিত্যনাথের]
সর্বশেষ খবর
-
‘বহিষ্কৃত’ ঋতব্রত কীভাবে বিরোধী দলনেতা? হাই কোর্টে সওয়াল কল্যাণের
-
অথিতির যৌনগন্ধী মন্তব্যে চরমে বিতর্ক! এবার সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর
-
রাত বাড়লেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; কেন হয়, দমন করা যায় কীভাবে?
-
সাঁড়াশি চাপে অভিষেক! সই জাল কাণ্ডের পর ডিজে মন্তব্যের মামলাও গেল সিআইডির হাতে
-
উত্তরের সঙ্গে জুড়বে দক্ষিণবঙ্গ, দার্জিলিং-গঙ্গাসাগর হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর