পলাশ পাত্র, তেহট্ট: ক্লাস চলাকালীন স্কুলে গিয়ে দুই ছাত্রীকে বেধড়ক মারধর করলেন খোদ পরিচালন সমিতির সভাপতি! প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অনেক রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হল প্রধান শিক্ষক-সহ স্কুলের অন্যান্য শিক্ষকদের। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়। আক্রান্ত দুই ছাত্রী ভরতি হাসপাতালে।
[আরও পড়ুন: দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আমতা, ঘাতক লরিতে আগুন]
নদিয়ার নাকাশিপাড়ার শিবপুর জনকল্যাণ সংঘ হাই স্কুলের ছাত্রী শিল্পা বিশ্বাস ও বর্ষা মণ্ডল। শিল্পা নবম শ্রেণিতে পড়ে, আর বর্ষা দ্বাদশ শ্রেণিতে। রোজকার মতোই সোমবার স্কুলে গিয়েছিল দু’জনেই। পরিবারের লোকেদের দাবি, দুপুরে যখন ক্লাস চলছে, তখন স্কুলে আসেন পরিচালন সমিতির সভাপতি অমিত বিশ্বাস। স্কুলের দুই ছাত্রী শিল্পা ও বর্ষাকে জলের পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে শিল্পাকে পরে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনার প্রতিবাদে বিকেলে স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘেরাও করে রাখা হয় প্রধান শিক্ষক-সহ স্কুলের অন্যান্য শিক্ষকদের। গ্রামবাসীদের দাবি, এর আগেও স্কুলে গিয়ে ছাত্রীদের মারধর করেছেন শিবপুর জনকল্যাণ সংঘ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি অমিত বিশ্বাস। খবর পেয়ে রাতে স্কুলে যায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগে ওই স্কুলের এক পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্রেফ নাকাশিপাড়ার শিবপুর জনকল্যাণ সংঘ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতিই নন, অভিযুক্ত অমিত বিশ্বাস এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা হিসেবেও পরিচিত। স্কুলে ঢুকে ছাত্রীদের মারধরের ঘটনার নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস সাহা। স্কুলের প্রধান শিক্ষক অবশ্য জানিয়েছেন, এর আগে এমন ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। কেউ কোনও অভিযোগও দায়ের করেনি। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত।
[আরও পড়ুন: বিশ্বের দরবারে ফের সেরা বাঙালি, ক্যানসারকে হারিয়ে সোনা জয় শ্রীরামপুরের খুদের]
সর্বশেষ খবর
-
‘অভিমান না করে ফোনেই মিটিয়ে নেওয়া যেত’, বিরহ যন্ত্রণা প্রসঙ্গে অকপট ‘অভিমানী’ শুভশ্রী
-
ইরানের ক্ষেপণাস্ত্রের পালটা এয়ারস্ট্রাইক শুরু ইজরায়েলের, ট্রাম্পের আর্জি কানে তুললেন না নেতানিয়াহু
-
বিশ্বকাপ শুরুর মুখে বিপাকে আয়োজক আমেরিকা, ধর্মঘটের পথে ২০০০ স্টেডিয়াম কর্মী
-
আয়ুষ্মান ভারতের সূচনায় দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বাংলার কত মানুষ পাবেন সুবিধা?
-
আইএসএল চালানোর দায়িত্ব ক্লাবগুলির হাতেই যাওয়ার সম্ভাবনা, আজ ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্লাবরা