তারক চক্রবর্তী, শিলিগুড়ি: কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকদের বড়সড় সাফল্য। বানচাল সোনা পাচারের ছক। রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনোর পরই দুই মহিলা সোনা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ কোটি ৩১ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুই মহিলাকে বৃহস্পতিবারই শিলিগুড়ি আদালতে তোলা হবে।
গোপন সূত্রে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা খবর পান, বুধবার রাতের রাজধানী এক্সপ্রেসে চড়ে যাতায়াত করছে ওই দুই সোনা পাচারকারী। খবর পাওয়ার পর পাচারকারীদের ধরপাকড়ের পরিকল্পনা করেন আধিকারিকরা। নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ানোর পর ট্রেনেই চলে ব্যাপক তল্লাশি। এরপর আধিকারিকরা ওই ট্রেন থেকেই দু’জনকে পাকড়াও করে। আধিকারিকেরা জানিয়েছেন, ধৃত দুই মহিলা লীলা গোস্বামী ও মৌসুমী অধিকারী। তাদের কাছ থেকে ২ কেজি ৬৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারদর আনুমানিক ১ কোটি ৩১ লক্ষ টাকা।
[আরও পড়ুন: রাজ্যবাসীকে সুখবর শোনাল হাওয়া অফিস, জেনে নিন কবে রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা]
উল্লেখ্য, গতবছর অক্টোবরে দুবাই থেকে কলকাতায় এসে পৌঁছনো ইন্ডিগোর বিমান – 6E28। এর দুটি আসনের নিচে সোনা লুকিয়ে আনা হচ্ছে, গোপন সূত্রে এমন খবর ছিল শুল্ক দপ্তরের কাছে। সেইমতো শুল্ক আধিকারিকরা তল্লাশি চালান। বিমানের ১৭ এবং ১৮ নং সিটের নিচ থেকে সোনার বিস্কুট পাওয়া যায়। যার ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। বাজারমূল্য ৮৬ থেকে ৮৭ লক্ষ টাকা। সেই সোনা বাজেয়াপ্ত করে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়।
এরপর ফের রাজ্যে বিপুল পরিমাণ সোনা-সহ গ্রেপ্তার দুই মহিলা পাচারকারী। ধৃত লীলা গোস্বামী ও মৌসুমী অধিকারীর সঙ্গে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সোনা পাচারের নেপথ্যে কারা রয়েছে, তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: তীব্র দাবদাহে এগিয়ে এল গরমের ছুটি, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…