সঞ্জিত ঘোষ, নদিয়া: ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করে প্রস্তুতি। একের পর এক পরীক্ষা দিয়েও পাননি সরকারি চাকরি। মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বধূ। নদিয়ার শান্তিপুরের সাহেবডাঙায় নেমেছে শোকের ছায়া।
বছর তিরিশের সুমনা ধাবক সাহেবডাঙার বাসিন্দা। কয়েক বছর আগে বিয়ে হয় তাঁর। সোমবার সন্ধ্যায় বাড়ির ভিতর থেকে সুমনার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের লোকজনের দাবি আত্মহত্যা করেছেন বধূ।
[আরও পড়ুন: বাস্তববোধ ছিল না, চিনের প্রতি রোম্যান্টিকতায় ভুগতেন নেহেরু! খোঁচা জয়শংকরের]
স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্বাস আলি জানান, সুমনার স্বামী সরকারি চাকরি করেন। সুমনাও সরকারি চাকরির স্বপ্ন দেখতেন। তার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাও দেন। সাফল্য আসেনি। চাকরি না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন সুমনা। বধূর স্বামী বার বার বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। অবশেষে চরম সিদ্ধান্ত নেন বধূ। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ২০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক? দৌড়ে কোন তিন তারকা?]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত