রঞ্জন মহাপাত্র, কাঁথি: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু। রবিবার রাতে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় মহিলার। চিকিৎসকদের দাবি, চুল রং করার কেমিক্যাল খেয়ে মৃত্যু হয়েছে তাঁর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। তবে কী কারণে চরম সিদ্ধান্ত নিলেন ওই বিজেপি নেত্রী, তা এখনও স্পষ্ট নয়।
২০২৩ সালে ভোটে লড়েন নবনীতা কুইলি বর্মন। জয়ের পর ভগবানপুর ১ নম্বর ব্লকের ইলাশপুরের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। সংসারের পাশাপাশি বেশ জমিয়ে রাজনীতি করতেন তিনি। স্থানীয় নেত্রী হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা ছিল নবনীতার। বিপদে আপদে সাধারণ মানুষ পাশেও পেতেন তাঁকে। বিজেপি নেত্রীর বাপেরবাড়ির লোকজনের দাবি, রবিবার রাতে আচমকাই তাঁরা জানতে পারেন নবনীতা হাসপাতালে ভর্তি। কোনওক্রমে ওই হাসপাতালে দৌড়ে আসেন তাঁর পরিবারের লোকজন। হাসপাতালে পৌঁছে তাঁরা জানতে পারেন, নবনীতার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় তমলুকে এক বেসরকারি হাসপাতালে। তবে বিশেষ লাভ হয়নি। মৃত্যু হয় নবনীতার।
চিকিৎসকদের দাবি, চুলে রং করার কেমিক্যালে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে নবনীতা। আত্মহননের পথ বেছে নিয়েছেন বিজেপি নেত্রী নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের দাবি, রাজনীতি অতিরিক্ত জড়িয়ে পড়ার ফলে সংসারে সেভাবে সময় দিতে পারতেন না নবনীতা। তা নিয়ে ইদানীং নাকি দাম্পত্য সম্পর্ক কিছুটা নষ্ট হচ্ছিল। সে কারণেই সম্ভবত নবনীতা চরম সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নবনীতার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’