অভিষেক চৌধুরী, কালনা: দ্বাদশীর দিন বিসর্জনের সময় আগুনের ফুলকিতে অকস্মাৎ পুড়ে গিয়েছিল দেবীর চুল ও শাড়ির কিছু অংশ। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন পুজো কমিটির সদস্যরা। মনখারাপ ছিল গোটা গ্রামেরই। আর সেই খারাপ লাগা থেকে নিজেদের ভুল শুধরে বৃহস্পতিবার ফের দুর্গাপুজোর আয়োজন করলেন পূর্বস্থলীর ঘূণি গ্রামের বাসিন্দারা। তবে এবারের পুজো শেষ হবে একদিনেই। এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তারা।
দীর্ঘদিন ধরেই পুজোর আয়োজন করে আসছে ঘূণি সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবারও দুর্গাপুজোর সময় তিথি মেনেই ধুমধাম করে পুজো হয়। তবে দ্বাদশীর দিন বির্সজনের সময় ঘটে যায় বিপত্তি। হঠাৎই দেবীমূর্তির শাড়ি ও চুলে আগুন ধরে যায়। আর সেই সময় থেকেই চলতি বছরে ফের পুজো করা যায় কি না ভাবতে থাকেন তাঁরা। সেই মোতাবেক বৃহস্পতিবার মায়ের ‘অকাল বোধনে’র পুজো। এক দিনেই ষষ্ঠী থেকে দশমীর পুজো করা হচ্ছে। মানা হচ্ছে সমস্ত নিয়ম। বলি থেকে ভোগ বাদ যাচ্ছে না কিছুই।

পুজো কমিটির সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন, “দেবীকে সন্তুষ্ট করতে পণ্ডিত ও পুরোহিতদের পরামর্শে নতুন করে প্রতিমা তৈরি করে এক দিনের জন্য দেবী দুর্গার আরাধনা করা হচ্ছে। দেবী খুবই জাগ্রত। ভক্তিভরে তাঁকে ডাকলে তিনি মনস্কামনা পূরণ করেন।”
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার