Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

পরিচ্ছন্নতার ‘বাতিক’, প্রতিবেশী শিক্ষকের মারে গুরুতর জখম প্রৌঢ়

স্কুল শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্তর ছেলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৮, ২০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০১৮, ২০:২৪

options
link
পরিচ্ছন্নতার ‘বাতিক’, প্রতিবেশী শিক্ষকের মারে গুরুতর জখম প্রৌঢ় zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: নিজের বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ইচ্ছেই কাল হল দিলীপবাবুর। প্রতিবেশীর দাবি, শুধু নিজের বাড়ির সামনে নয়, পুরো সাড়ে তিনশো ফুট লম্বা রাস্তাটাই ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। প্রতিবেশীর এই অন্যায় দাবি না মানায় দিলীপবাবুকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি বেধড়ক মারধরের শিকার হতে হল। আক্রান্ত দিলীপ বাবু হিপ জয়েন্টের বল ভেঙে বর্তমানে গুরুতর আহত অবস্থায় কলকাতার যাদবপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে নবগ্রাম নবচক্র এলাকায়। এই ঘটনায় আক্রান্ত দিলীপ সানার মেয়ে সঞ্জিনী সানা শনিবার উত্তরপাড়া থানায় প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণুপদ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বাবাকে মারধরের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণুপদ বন্দ্যোপাধ্যায়কে শনিবার গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়।

স্থানীয় সূত্রে খবর, দিলীপবাবু কোন্নগর নবগ্রাম নেতাজি সুভাষ রোডের বাসিন্দা। তিনি চিরকালই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। নিজে বার্ন স্ট্যান্ডার্ডে একজন স্থায়ী কর্মী। আক্রান্ত দিলীপ সানা হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে বলেন, তিনি রোজ সকালে অফিস যাওয়ার আগে বাড়ির সামনের রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করেন। শনিবার সকাল সাড়ে ছটায় প্রতিবেশী বিষ্ণুপদ বন্দ্যোপাধ্যায় তাঁকে ঝাড়ুদার সম্বোধন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে আশপাশের পুরো সাড়ে তিনশো ফুট রাস্তা ঝাঁট দিতে বলেন। তিনি অসম্মানজনক ওই কথাবার্তার কোনও জবাব না দিয়ে বাড়ি চলে আসছিলেন। সেসময় বিষ্ণুপদ তাঁকে পিছন থেকে ঝাঁটা দিয়ে মারে। একহাতে ঝাঁটা ধরে ফেললে তাঁর গলা চেপে ধরে। গলা ছাড়াবার চেষ্টা করলে তাঁকে ধাক্কা মেরে রাস্তার উপর ফেলে দেয়। রাস্তার উপর পড়ে গিয়ে তিনি ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রাতঃভ্রমণকারীরা এই ঘটনায় হতচকিত হয়ে যান। তাঁরাই ওই প্রৌঢ়ের মেয়ে সঞ্জিনীকে খবর দেন। এই ঘটনার পরই অভিযুক্ত বিষ্ণুপদ দৌড়ে গিয়ে নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আক্রান্তের ছেলে সুদীপ সানা জানান, প্রতিবেশী ওই শিক্ষকের মারে তাঁর বাবার হিপ জয়েন্টের বল ভেঙে গিয়েছে। অবিলম্বে ওই স্কুল শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুদীপবাবু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.