সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুকে কংগ্রেসের পতাকা৷ আর মুখে ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান! বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তের ফেসবুক প্রোফাইলে এমন একটি ভিডিও ছড়িয়েছে কোচবিহার শহরে৷ কংগ্রেসের দাবি, ভিডিও ভুয়ো৷ রাজনৈতিক উদ্দেশ্যেই এমন কাজ করেছেন ওই বিজেপি নেতা৷ এদিকে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দীপ্তিমান সাহা৷
[ বনধে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তি, রাজ্যে সচল জনজীবন]
মোদি জমানায় পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে৷ এই ইস্যুকে হাতিয়ার করে আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে বেকায়দায় ফেলতে চাইছে বিরোধীরা৷ সোমবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় কংগ্রেস৷ এ রাজ্যে অবশ্য বনধের মেয়াদ মোটে ৬ ঘণ্টা৷ সকাল ৯ থেকে দুপুর ৩টে৷ কিন্তু ঘটনা হল, কংগ্রেস বনধকে সমর্থন করাই শুধু নয়, একই ইস্যুতে এ রাজ্যে আবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বামেরা৷ সর্বাত্বক নয়, কোচবিহার শহরে বনধে মিশ্র সাড়া মিলেছে৷ সরকারি বাস চললেও, অন্য দিনের তুলনায় বেসরকারি বাস ছিল কম৷ স্কুল-কলেজে, এমনকী, সরকারি অফিসে হাজিরায়ও বনধের প্রভাব পড়েছিল৷ বেশ কয়েকটি জায়গায় বন্ধ ছিল দোকানপাটও৷ শহরে পালটা প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল কংগ্রেসও৷ তবে এসব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন কোচবিহারের বিজেপি নেতা দীপ্তিমান সাহা৷ বলা ভাল বিতর্কে জড়িয়েছেন তিনি৷
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় আন্দোলনের মুখ ছিলেন দীপ্তিমান সেনগুপ্ত৷ পরবর্তীকালে বিজেপিতে যোগ দেন তিনি৷ সোমবার সকালে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়৷ ভিডিওতে দেখা যাচ্ছে, এক জায়গায় জড়ো হয়ে কংগ্রেস জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছেন বেশ কয়েকজন৷ একজনের বুকেও আবার কংগ্রেসে পতাকাও লাগানো৷ হঠাৎ করে তাঁরাই আবার ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন৷ ভিডিও ছড়িযে পড়তেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে৷ কিন্তু, সত্যিই কি এমন ঘটনা ঘটেছে কোচবিহারে? কংগ্রেসের দাবি, ভিডিওটি ভুয়ো৷ রাজনৈতিক উদ্দেশ্যেই এমন কাজ করেছেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত৷ যদিও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি তিনি৷সূত্রের খবর, শুধু কোচবিহারে নয়, গোটা রাজ্যেই নাকি এই ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।
দেখুন ভিডিও:
[বনধের দিন বিস্ফোরণে উড়ল তৃণমূলের কার্যালয়, চাঞ্চল্য বীরভূমের খয়রাশোল]
সর্বশেষ খবর
-
‘নোংরা হলেই জরিমানা’, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
-
ঋণের বোঝা-বেকারত্ব, রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কী স্ট্র্যাটেজি বাজেটে?
-
মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’, উদ্ধবের শিব সেনা ছেড়ে সোমেই শিণ্ডে শিবিরে বিদ্রোহী সাংসদরা!
-
হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড! ধার শোধ দিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ‘খুন’
-
‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক