বিক্রম রায়, কোচবিহার: কোভিড (COVID-19) আতঙ্ক কাটিয়ে প্রায় দেড় বছর পর এ রাজ্যে খুলেছে স্কুল, কলেজ। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ক্লাস করছে। কিন্তু ক্লাস খোলার পর পড়াশোনার পরিবেশ সত্যিই কতটা ফিরল, তা নিয়ে প্রশ্ন থাকছেই ভাইরাল হওয়া ভিডিও (Viral Video) ঘিরে। কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রীরা ক্লাসরুমের মধ্যেই উদ্দাম নাচে মেতে উঠল দ্বাদশ শ্রেণির ছাত্রীরা। শুধু তাইই নয়, কোভিডবিধি মানার বালাই নেই কারও। নিমেষে ভাইরাল সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর মাধ্যমে তা স্কুলের প্রধান শিক্ষকের নজরে এসেছে। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

পরনে স্কুলের পোশাক – লাল-সাদা শাড়ি। লাল ফিতেয় চুলও বাঁধা থাকার কথা। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পরনে স্কুলের পোশাক আছে ঠিকই, কিন্তু চুল খোলা ছাত্রীদের। ক্লাসরুমেই চলছে জনপ্রিয় হিন্দি গান। আর তারই তালে তালে দুলে উঠছে ছাত্রীরা। গান চালিয়ে অন্তত ৩ থেকে ৪ জন। তাদের মুখে নেই মাস্ক। নেই কোভিডবিধি মেনে যথাযথ শারীরিক দূরত্ব মেনে ক্লাস করার বালাই। ছাত্রীদেরই হাতে থাকা স্মার্ট ফোনে সেই নাচের ভিডিও রেকর্ড হয়ে নিমেষের মধ্যেই ভাইরাল।
[আরও পড়ুন: দারিদ্র্য উপেক্ষা করে পড়াশোনা, বিশ্ববিদ্যালয় চত্বরে গুড় বিক্রি করেই রোজগার পড়ুয়ার]
সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে তা সামনে আসায় যথারীতি তীব্র অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ। তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ প্রামাণিক জানিয়েছেন, ”স্কুলের মধ্যে এরকম একটি ঘটনাটি সামনে এসেছে। দুঃখজনক ঘটনা। যারা স্কুলের মধ্যে ইউনিয়ম পরে নিয়ম বহির্ভূতভাবে এই কাজ করেছে, তাদের চিহ্নিত করে আমি অভিভাবকদের ডেকে পাঠাব। আপাতত ওদের ক্লাস করা থেকে সাসপেন্ড করব। তারপর পরিচালন সমিতির সঙ্গে কথা বলে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা যায় কি না, দেখব।”
[আরও পড়ুন: পুরনির্বাচন নিয়ে সুর নরম বিজেপির, একদিনে ভোট না হলেও একসঙ্গে গণনার দাবি সুকান্ত মজুমদারের]
এতদিন বাড়িতে থেকে অনলাইন ক্লাসে (Online class) পড়াশোনায় অসুবিধা হচ্ছিল বলে বারবার উঁচু ক্লাসের পড়ুয়াদের আক্ষেপ শোনা গিয়েছে। ফলে কোভিডবিধি মেনে রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলেছে ক্লাস। কিন্তু ক্লাসে যোগ দিয়ে ছাত্রীদের এহেন কাণ্ড নিয়ে নিন্দায় মুখর শিক্ষামহলের একটা বড় অংশ।
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?