Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Nadia

গরিবের হকের রেশন চুরি! ৬০০ চালের বস্তা বদলে পাচারের ছক বানচাল স্থানীয়দের

অভিযোগ, সরকারি স্টিকার লাগানো রেশনের চালের বস্তা গোডাউনের ভিতরেই বদল হয়ে যেত। সাদা বস্তায় ভরে সেই চালই বাইরে পাচারের ছক করা হয়েছিল।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৮:৪৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৮:৪৮

options
link
গরিবের হকের রেশন চুরি! ৬০০ চালের বস্তা বদলে পাচারের ছক বানচাল স্থানীয়দের zoom
ফাইল ছবি।
Advertisement

রেশন চাল পাচারের কেলেঙ্কারির পর্দাফাঁস। গোডাউনে রাখা চালের বস্তা বদল করে পাচারের সময় হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। নদিয়ার শান্তিপুরের ফুলিয়া স্টেশন রোড এলাকার ঘটনা। সরকারি রেশনের চাল সাধারণ মানুষের কাছে যাওয়ার আগেই গোডাউন থেকে পাচার হয়ে যাচ্ছে বীরভূমে! দুই পাচারকারীকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে খাদ্য দফতরের আধিকারিক।

অভিযোগ, সরকারি স্টিকার লাগানো রেশনের চালের বস্তা গোডাউনের ভিতরেই বদল হয়ে যেত। সাদা বস্তায় ভরে সেই চালই বাইরে পাচারের ছক করা হয়েছিল।

বিশাল ট্রাকে বোঝাই করা হচ্ছিল চালের বস্তা। ঠিক সেই সময়েই সন্দেহ হয় স্থানীয়দের। অভিযোগ, সরকারি স্টিকার লাগানো রেশনের চালের বস্তা গোডাউনের ভিতরেই বদল হয়ে যেত। সাদা বস্তায় ভরে সেই চালই বাইরে পাচারের ছক করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, ফুড অফিসার সহ শান্তিপুর থানার পুলিশ। প্রশাসন সূত্রের খবর, গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, গোডাউন থেকে এই চাল বস্তাবন্দি করে পাচার করা হচ্ছিল বীরভূমে। সরকারি লোগো দেওয়া রেশনের চালের বস্তা বদলে কীভাবে পাচার চক্র চলছি, তা নিয়ে তীব্র শোরগোল শুরু হয় এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, গোডাউন থেকে এই চাল বস্তাবন্দি করে পাচার করা হচ্ছিল বীরভূমে। সরকারি লোগো দেওয়া রেশনের চালের বস্তা বদলে কীভাবে পাচার চক্র চলছি, তা নিয়ে তীব্র শোরগোল শুরু হয় এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোডাউনের মালিক পলাতক। তাঁর খোঁজেও চলছে তল্লাশি। এই পাচার চক্রের পিছনে কারা জড়িত? বীরভূমে কোথায় চাল পাচার করার তোড়জোড় হচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.