সৈকত মাইতি ও রঞ্জন মাইতি: পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্ত পূর্ব মেদিনীপুর৷ ময়নায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত খোদ নন্দকুমারের সিআই তীর্থঙ্কর ভট্টাচার্য৷ গুরুতর জখম আরও ১০ জন পুলিশকর্মী৷ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ৷ বোর্ড গঠনে অশান্তির ঘটনা ঘটেছে পটাশপুর ও খেজুরিতেও৷
[ কেন্দ্রীয় মন্ত্রীর আমন্ত্রণেও সাড়া মিলল না, বাতিল বাবুলের অনুষ্ঠান]
সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় ছিল পঞ্চায়েতে বোর্ড গঠন৷ ময়না ব্লকের আটটি পঞ্চায়েতে বোর্ড গঠন করল শাসকদল৷ তুমুল অশান্তি হল বাকচা গ্রাম পঞ্চায়েতে৷ বস্তুত, গত কয়েক দিন ধরেই থমথমে ছিল এলাকা৷ অশান্তি এড়াতে পদক্ষেপ করেছিল প্রশাসন৷ বাকচা পঞ্চায়েত এলাকায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশবাহিনীও৷ কিন্তু, তাতেও শেষরক্ষা হল না৷ জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে বচসাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত্র৷ উত্তেজনা আঁচ পেয়েই তৎপর হন পুলিশকর্মীরা৷ কিন্তু, বিবাদমান দুই পক্ষকে যখন তাঁরা হটিয়ে দেওয়ার চেষ্টা করেন, তখন আমচকাই পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা৷ শুরু হয়ে যায় বোমাবাজিও৷ মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ময়নার বাকচা পঞ্চায়েত এলাকায়৷ খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন নন্দকুমারের সার্কেল ইনস্পেক্টর বা সিআই তীর্থঙ্কর ভট্টাচার্য৷ কিন্তু তাঁকে রেয়াত করেনি দুষ্কৃতীরা৷ ইঁটের আঘাতে গুরুতর জখম হন ওই পুলিশকর্তা৷ জখম হয়েছেন আরও ১০ পুলিশকর্মীরা৷ তবে গুরুতর আহত অবস্থায় সিআইকে নিয়ে যাওয়া হয় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷
পরে তমলুক জেলা হাসপাতাল ও শেষপর্যন্ত কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে নন্দকুমারের সিআই তীর্থঙ্কর ভট্টাচার্য৷ তাঁর মাথায় ৬টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে৷ তবে এতকিছু পরেও বাচকা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়৷ তমলুক মহকুমার সিংহভাগ পঞ্চায়েতেই বোর্ড গঠন করেছে শাসকদল৷ আদালতে নির্দেশে যে পঞ্চায়েতগুলিকে বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত ছিল, মঙ্গলবার সেই পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন হয়ে গেল৷ এদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের পালপাড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে অশান্তি হয়৷ প্রধান নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধমার কাণ্ড ঘটে খেজুরি দুই নম্বর ব্লকের হলুদবাড়ি পঞ্চায়েতে৷ ৯ জন পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ উঠেছে৷ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ৷
[লাভের হিসেব বোঝেন না, নেশার টানে মূর্তি গড়েন শিলিগুড়ির নয়নজ্যোতি]
সর্বশেষ খবর
-
জুটমিলে চাকরি হারিয়ে পেটের দায়ে তারাতলায় কাজ কৃষ্ণর, ছেলের মৃত্যুতে শোকে পাথর বৃদ্ধা মা
-
‘ভুল হয়েছিল, রি-নিটে শুধরে নিয়েছি’, প্রশ্নফাঁস নিয়ে স্বীকারক্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
বাংলায় শুরু হচ্ছে জনগণনার কাজ, বিএলও’র পর ফের বড় দায়িত্বে শিক্ষকরা
-
তারাতলা বিপর্যয়ে গ্রেপ্তার ৩, মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টাদেড়েকের মধ্যেই ‘অ্যাকশন’
-
শূন্য কাটিয়ে এবার নজর সংখ্যালঘু ভোটে, আত্মবিশ্লেষণে আগস্টেই বিশেষ অধিবেশন সিপিএমের