ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ছাত্রের প্রতি জাতিবৈষম্যমূলক মন্তব্য করে গ্রেপ্তার বিশ্বভারতীর (Vishva Bharati) অধ্যাপক সুমিত বসু৷ শান্তিনিকেতন (Santiniketan) থানার পুলিশের একটি বিশেষ দল রবিবার কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে শান্তিনিকেতন নিয়ে আসা হচ্ছে। সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে অধ্যাপক সুমিত বসু। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ৷
অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ-কে প্রকাশ্য রাস্তায় জাতি বৈষম্যমূলক ব্যঙ্গ করেন সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সংগীতভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে সোমনাথ। সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিন খারিজ করে দেয় এবং গ্রেপ্তারের নির্দেশ দেয়৷ এই অবস্থায় সুমিত বসু কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি৷
[আরও পড়ুন: ফের গণকবরের সন্ধান মিলল কিয়েভের কাছে, ইউক্রেনের দাবি ঘিরে চাঞ্চল্য]
এরপরেই রবিবার শান্তিনিকেতন থানার পুলিশ তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার (Arrested) করে৷ জানা গিয়েছে, পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেপ্তার করে শান্তিনিকেতন নিয়ে আসছে৷ এই প্রসঙ্গে অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ বলেন, “আমাকে নিচু জাতের বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন, আমি জানি না। আমি ওঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম।” এই ঘটনায় ফের বিতর্কের মুখে পড়ল দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
[আরও পড়ুন: সিংহাসন গিয়েছে ইমরানের, এবার পাক ক্রিকেট বোর্ড থেকে সরতে পারেন রামিজ রাজাও]
সর্বশেষ খবর
-
গণপতির একান্ত প্রিয় সুস্বাদু মোদক, ৩ পদ্ধতিতে বাড়িতেই বানান, পাবেন ভগবানের অপার কৃপা
-
উত্তরপ্রদেশ ভোটের মুখে দেড় ঘণ্টার ‘গোপন’ বৈঠক অখিলেশ-ককরোচ নেতার! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে আরএসএস
-
দাদুর সঙ্গে আর স্কুল থেকে বাড়ি ফেরা হল না, পুলিশের ভ্যান পিষে দিল চার বছরের ঋষভকে!
-
হাই কোর্টে ঝুলেই মমতার সভার ভাগ্য, সিঙ্গেল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ
-
মেয়ে-জন্ম এক সামাজিক নির্মাণ! যে ভাষায় কথা বলি সেখানেও লুকিয়ে লিঙ্গবৈষম্যের শিকড়