Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
WB Panchayat Election 2023

WB Panchayat Election 2023: ভোট ময়দানে যুযুধান বউমা-কাকী শাশুড়ি, হিলিতে একই আসনে প্রার্থী ২ জন

বাইরে প্রতিদ্বন্দ্বী হলেও অন্দরে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিচ্ছেন দু'জনই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৩, ২০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৩, ২০:২৬

options
link
WB Panchayat Election 2023: ভোট ময়দানে যুযুধান বউমা-কাকী শাশুড়ি, হিলিতে একই আসনে প্রার্থী ২ জন zoom

রাজা দাস, বালুরঘাট: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ময়দানে এবার যুযুধান বউমা এবং খুড়শাশুড়ি। গ্রাম পঞ্চায়েতে একই আসনে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আর তাঁদের এই লড়াই আলাদা আকর্ষণের জন্ম দিয়েছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হিলি সীমান্তে। তবে পারিবারিক সুসম্পর্ক অটুট রেখেই ভোটে লড়াই জারি থাকবে। এমনই মনে করছেন দুই প্রার্থী ও তাঁদের পরিজনরা।

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি (Hili) ব্লকের অন্তর্গত পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম সংসদ আগ্রা। ওই সংসদ থেকেই তৃণমূলের (TMC) হয়ে মনোনয়ন দাখিল করেছেন বউমা মামনি মুর্মু এবং বিজেপির (BJP) হয়ে প্রার্থী হচ্ছেন কাকী শাশুড়ি মায়া হেমব্রম। কৃষিকাজ এবং পশুপালনই তাঁদের জীবিকার একমাত্র উপায়। এদিকে, একই গ্রামে পাশাপাশি বাড়ির দুই নিকটতম শরিকের লড়াইকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। তবে পঞ্চায়েত ভোটের লড়াইকে কেন্দ্র করে নিজেদের সম্পর্কে একটুকুও চির ধরবে না বলে দাবি করেছেন মামনি এবং মায়া দেবী। তাঁরা যে যার নিজেদের ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।

Advertisement

[আরও পড়ুন: Panchayat Election 2023: পুড়ল মুখ! দিলীপ ঘোষের নিজের বুথেই প্রার্থী দিতে পারল না বিজেপি]

তৃণমূলের (TMC) প্রার্থী মামনি মুর্মু বলেন, ”গ্রামীণ রাস্তাঘাট, সবুজ সাথীর সাইকেল, কন্যাশ্রী, বিভিন্ন ভাতা-সহ যাবতীয় প্রকল্পর সুবিধা পাচ্ছেন মানুষজন। জনমুখী এসব প্রকল্পগুলিকে সামনে রেখেই মানুষের সামনে যাব আমি। জয় নিশ্চিত।” আর বিজেপির হয়ে মনোনয়ন দাখিল করা মামনির কাকি-শাশুড়ি মায়া হেমব্রমের কথায়, ”আগ্রা গ্রাম সংসদটি সীমান্তবর্তী এলাকা। চাষাবাদ ও যোগাযোগ নিয়ে এখানে বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের নিত্য সমস্যা রয়েছে। ভোটে নির্বাচিত হলে এই সমস্যাটি গুরুত্ব সহকারে দেখা হবে।”

[আরও পড়ুন: ভাঙড় কাণ্ডের জের! কেন্দ্রের Z ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন নওশাদ সিদ্দিকি]

কিন্তু একই আসনে দু’জন প্রার্থী। একজনকে তো পরাজয় স্বীকার করতেই হবে। তখন কি চিড় ধরতে পারে ব্যক্তিগত সম্পর্কে? এ বিষয়ে তাঁরা দু’জনেই বলছেন, প্রচার থেকে ভোটপর্ব কিংবা ফলপ্রকাশের পরেও দুই শরিকের মধ্যে কোনও দূরত্ব বা শত্রুতা দেখা দেবে না বলেই দাবি করেছেন মামনি মুর্মু এবং কাকী শাশুড়ি মায়া হেমব্রম।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.