ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টির খবর। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। বৃষ্টিবে ভিজবে উত্তরবঙ্গও।
বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যেটি উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যার প্রভাবে রবিবার থেকে রাজ্যে আরও একবার বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির স্পেল শুরু হবে।
আরও পড়ুন:
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যেটি উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যার প্রভাবে রবিবার থেকে রাজ্যে আরও একবার বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির স্পেল শুরু হবে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গল ও বুধবার। মঙ্গলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ঝড়-বৃষ্টি হবে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে কিছু এলাকায়। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টিতে ভাসতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ