ফের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে বিতর্ক। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে গিয়ে বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, “গঙ্গাজলে চোখ ধুয়ে বাংলার উন্নয়ন দেখুন। যাঁদের চোখে ছানি তাঁদের লাইট জ্বেলে উন্নয়ন দেখাব।” তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক।
এই বিষয়ে আরও খবর
পিছনে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তাঁর পাশে বসে দুর্গাপুর পূর্বের পাঁচ বছরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। তৃণমূলের উন্নয়নের প্রসঙ্গ আসতেই বক্তৃতার মাঝেই বিরোধীদের উদ্দেশে এমন কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল নেতা। তাঁর মন্তব্যে পাল্টা জবাব দেন বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। তিনি বলেন, “সঠিক উন্নয়ন হলে গঙ্গাজল দিয়ে চোখ ধোয়ার কথা বলতে হত না। উন্নয়ন হলে মানুষ এমনিই দেখতে পেত।”
বহরমপুর, ক্যানিংয়ে তৃণমূল নেতাদের হুমকি ঘিরে দানা বেধেছিল বিতর্ক। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তারও হয়েছেন দু’জনই। শনিবার ক্যানিংয়ের দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ভোট গণনার দিন ‘স্টিম রোলার’ চালানোর হুঁশিয়ারি দেন। এই ঘটনায় কমিশনের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে বহরমপুরে তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রাজু মণ্ডলের হুমকি ভিডিও ভাইরাল হতেই জোর তরজা শুরু হয়। তাঁকেও প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এবার আরও এক তৃণমূল নেতার মন্তব্য ঘিরে আসরে নেমেছে বিজেপি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের
নিবেদিত






