নিরুফা খাতুন: বড়দিন কেটেছে উষ্ণ। বছরের শেষ শনি-রবিবার কেমন থাকবে আবহাওয়া? ফিরবে শীতের আমেজ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শীতপ্রেমীদের মনে। বিশেষ সুখবর দিতে পারল না হাওয়া অফিস। সূত্রের খবর, সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। তবে বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। আগামিকাল, শনিবার দার্জিলিংয়ে সম্ভাবনা রয়েছে তুষারপাতের।
জানা গিয়েছে, নিম্নচাপ ও পশ্চিমি ঝঞ্জার জেরে ডিসেম্বরের শহরেও দেখা নেই শীতের। এরই মাঝে বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হালকা বৃষ্টি হবে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায়। প্রভাব পড়তে পারে আশেপাশের দু-একটি জেলাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। তবে বছর শেষের আগে আবার হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নামবে পারদ। বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ। এদিনের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামিকাল, শনিবার তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। শীতের আমেজ অনেকটাই বাড়বে বর্ষ শেষ ও বর্ষবরণের দিনে। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহে।
সর্বশেষ খবর
-
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর
-
রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা