Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
WB Weather Update

শক্তি হারাচ্ছে নিম্নচাপ! ধীরে ধীরে কাটছে উত্তরের দুর্যোগের মেঘ, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৫, ১১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৫, ১১:০০

options
link
শক্তি হারাচ্ছে নিম্নচাপ! ধীরে ধীরে কাটছে উত্তরের দুর্যোগের মেঘ, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? zoom
Advertisement

নিরুফা খাতুন: প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সোমবার সকালে দার্জিলিংয়ে বৃষ্টি না হলেও দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। মিরিকের আকাশ মেঘে ঢাকা। স্বাভাবিকভাবেই সকলের প্রশ্ন, কবে কাটবে দুর্যোগের কালো মেঘ। সুখবর শোনালো হাওয়া অফিস। জানা যাচ্ছে, এবার ধীরে ধীরে কাটবে দুর্যোগ পরিস্থিতি। সোমবার শুধুমাত্র আলিপুরদুয়ারেই ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। যদিও মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। শক্তি ক্রমশ কমছে। এই ঘূর্ণাবর্ত থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে আজ, সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তরবঙ্গ। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। আজ সোমবারে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায়। উত্তরের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে খবর। প্রসঙ্গত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির আশঙ্কা। দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.